টাঙ্গাইলে ১০০ লিটার চোলাই মদসহ ২ মাদক ব্যবসায়ী আটক
টাঙ্গাইলে ১০০ লিটার দেশীয় চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন র্যাব-১২-এর সদস্যরা। সোমবার (২০ সেপ্টেম্বর) শহরের কান্দাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। র্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
আটককৃতরা হলো- শহরের কলেজপাড়া (মুচিপট্টি) এলাকার মৃত শিবু রবিদাসের ছেলে লিটন রবিদাস (৩০) এবং একই এলাকার মৃত দুলাল রবিদাসের স্ত্রী বীনা রবিদাস (৪২)।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব কমান্ডার জানান, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য দেশীয় চোলাই মদ অবৈধভাবে সংগ্রহপূর্বক বিভিন্ন এলাকায় বিভিন্ন মাদকসেবীদের কাছে বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্র নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied