কুতুবদিয়ায় বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে সম্পন্ন হলো ইউনিয়ন পরিষদ নির্বাচন
কক্সবাজারের কুতুবদিয়ায় বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে সম্পন্ন হলো ইউনিয়ন পরিষদ নির্বাচন। ফলাফলে ২টি ইউনিয়নে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নৌকার প্রতীকের প্রার্থী। বাকি ৩টি ইউনিয়নে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। একটি ইউনিয়নের ফলাফল স্থগিত রাখা হয়েছে।
শুরুতে ভোটারদের উৎসাহ-উদ্দীপনায় ভোটকেন্দ্রেগুলোতে উৎসবমুখর পরিবেশ পরিলক্ষিত হলেও বেলা বাড়ার সাথে সাথে পরিস্থিতি বদলাতে থাকে। বিভিন্ন কেন্দ্রে কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এক সময় সংঘাতে পরিণত হয়। এতে পুলিশসহ আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক। দুপুর ১২টার দিকে বড়ঘোপ পিলটকাটা কেন্দ্রে গণ্ডগোল সৃষ্টি হলে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী ফাঁকা গুলি ছোড়ে। পুলিশের ছোড়া গুলি দেয়ালে লেগে নৌকা প্রতীকের এজেন্ট আবদুল হালিমসহ (৩৬) কয়েকজনের গায়ে লাগে। আবদুল হালিমকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, আবদুল হালিম গোলদার পাড়ার মৃত হোছাইনের ছেলে এবং তিন সন্তানের জনক। এ সময় গুলিবিদ্ধ হন আবু শামা বাচ্চু, ইমু, মুন্না ও মনিরসহ অন্তত ১০ জন।
এদিকে নির্বাচনের ভোটগ্রহণ শেষে বিজয়ের হাসি হেসেছেন উত্তর ধুরুং ইউনিয়নে আবদুল হালিম (আনারস)। তিনি ভোট পেয়েছেন ৬০৫১ ভোট । তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোটরসাইকেল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩১৬২। দক্ষিণ ধুরুং ইউনিয়নে আলা উদ্দিন আল আযাদ (চশমা)। তিনি ভোট পেয়েছেন ৩৯৬৮ । তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান চেয়ারম্যান ছৈয়দ আহমদ চৌধুরী ঘোড়া প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩৪৮৮। লেমশীখালী ইউনিয়নে আকতার হোছাইন (চশমা)। তিনি ভোট পেয়েছেন ৪৩৪১। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রেজাউল করিম (নৌকা) ভোট পেয়েছেন ৪০৪২।
কৈয়ারবিল ইউনিয়নে আজমগীর মাতবর (নৌকা)। তিনি ভোট পেয়েছেন ১৮৩৫। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জালাল আহমদ (মোটরসাইকেল) ভোট পেয়েছেন ১৭৭৪৷ আলী আকবর ডেইল ইউনিয়নে জাহাঙ্গীর আলম সিকদার (নৌকা)। তিনি ভোট পেয়েছেন ৪২৬৭ । তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফিরোজ খান চৌধুরী (ঘোড়া) ভোট পেয়েছেন ৪২২০।
এদিকে ফলাফল স্থগিত রাখা বড়ঘোপ ইউনিয়নে একটি কেন্দ্র বাদে আ ন ম শহীদ উদ্দিন ছোটন ঘোড়া প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৪৫৫৯। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল কালাম নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৪১১০। এই ইউনিয়নে ৪৪৯ ভোটে এগিয়ে রয়েছেন ঘোড়া প্রতীকের প্রার্থী আ ন ম শহীদ উদ্দিন ছোটন।
এমএসএম / জামান
মোহনগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মডেল মসজিদে মুসল্লিদের সাথে ওসির মতবিনিময়
অবশেষে সন্তানকে খুঁজে পেলেন আলেয়া বেওয়া
গ্রামীণ ঐতিহ্য পলো দিয়ে মাছ শিকার এখন শুধুই স্মৃতি
এই পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
বাউফলে জাতীয় পতাকা হাতে জামায়াতের ‘আগ্রাসী’ মিছিল: উত্তপ্ত বাউফল
কেশবপুরের এমপি অধ্যাপক মোক্তার আলীকে সামাজিক সংবর্ধনা
আশুলিয়ায় মানবিক ডাক্তারের গাড়ি পোড়ালো আ.লীগ নেতা
গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
চার দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি
১২টি গ্রামের হাজার হাজার জনগনের দুর্ভোগ চরমে
অন্তঃসত্ত্বার পেটে লাথি, মৃত সন্তান প্রসব
ঢাকা ফেরা মানুষের ভিড় মহাখালীতে