ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫’ উপলক্ষে আন্তঃ ইউনিয়ন ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত


নাসিম, নাচোল photo নাসিম, নাচোল
প্রকাশিত: ৪-৯-২০২৫ বিকাল ৫:১৫

তারুণ্যের উৎসব উদযাপনের অংশ হিসেবে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫’ উপলক্ষে উপজেলা পর্যায়ে খেলোয়াড় বাছাইয়ের জন্য আন্তঃ ইউনিয়ন ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ মাঠে দিনব্যাপী ৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মধ্যে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ৫টি দল অংশগ্রহণ করায়, খেলার পূর্বেই লটারির মাধ্যমে ফতেপুর ইউনিয়ন দল বাছাই করা হয়। খেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। এসময় সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক, নাচোল ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম, কসবা ইউনিয়ন চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খাঁন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দুলাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। গোল্ডকাপ শুরুর সময় উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন বলেন, মাদক মুক্ত সমাজ গড়তে, নাচোল উপজেলাকে মূল্যবান সমাজ প্রতিষ্ঠা ও মাদক মুক্ত একটি সমাজ প্রতিষ্ঠিত করতে এবং মূল্যবান সম্পূর্ণ নতুন প্রজন্মকে একজন ইয়াং নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আমরা বাছাই করা খেলোয়াড়দের নিয়ে, যেন জেলা পর্যায়ে সর্বশ্রেষ্ঠ খেলা উপহার দিতে পারি এবং নাচোলের মুখ উজ্জ্বল করতে পারি এই প্রত্যয় নিয়ে প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি। দিনব্যাপী খেলা শেষে সবকটি ফুটবল দলকে পরাজিত করে, ফুটবল দল সেমিফাইনালে উঠেছে।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত