শিবচরে হাত-পা বাঁধা অবস্থায় পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
মাদারীপুরের শিবচরে হাত-পা বাঁধা অবস্থায় পরিত্যক্ত ঘর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার মাদবরচর ইউনিয়নের কালাই হাজীরকান্দী গ্রামের মোশারফ দফাদারের পরিত্যক্ত বাড়ির একটি ঘর থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার দিকে এলাকাবাসী দেখতে পায় মাদবরচর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কালাই হাজীরকান্দী গ্রামের মোশারফ দফাদারের পরিত্যক্ত বাড়ির ভেতর থেকে প্রচণ্ড দুর্গন্ধ বের হচ্ছে। বিষয়টি শিবচর থানা পুলিশকে জানালে সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কল) আনিসুর রহমানের নেতৃত্বে শিবচর থানার ওসিসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, লাশটি প্রায় এক সপ্তাহের আগের হবে।
সহকরী পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, লাশটির চেহারা ঝলসানো ছিল। ধারণা করা হচ্ছে, কেউ লোকটিকে হত্যা করে এখানে ফেলে গেছে। লাশের পরিচয় জানাসহ এ ঘটনার সাথে ঝড়িতদের শনাক্ত করে মূল অপরাধীদের আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied