ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হাটহাজারীতে জশনে জুলুস পবিত্র ঈদ-এ- মিলাদুন্নবী পালিত


সুমন পল­ব,  হাটহাজারী photo সুমন পল­ব, হাটহাজারী
প্রকাশিত: ৪-৯-২০২৫ বিকাল ৫:২৩

হাটহাজারীর মেখলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উদযাপন উপলক্ষে জশনে জুলুসে পবিত্র ঈদ-এ- মিলাদুন্নবী পালিত হয়েছে।

বৃহস্পতিবার  বেলা ১১টায় উপজেলার মেখল ইউনিয়নের কাজীপাড়া আজিজিয়া আহমদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা পরিষদ ব্যবস্থাপনায় এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ ও হযরত হামিদ শাহ্ রহঃ স্মৃতি সংসদ, প্রবাসী ও এলাকাবাসীর যৌথ সহযোগিতায় এ জশনে জুলুস পালিত হয়। এতে উদ্বোধক ছিলেন মাদ্রাসা সুপার মাওলানা মোহাম্মদ আবু হানিফ নোমান।

মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ সৈয়দ মিয়া মেম্বারের সভাপতিত্বে ও মাদ্রাসার শিক্ষক মাও. মো.আমিনুল ইসলামের সঞ্চালনায় মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মোহাম্মদ ওসমান গনি আল কাদেরী, বিশেষ বক্তা ছিলেন পেশ ইমাম ও মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ মো. আসিফ ইকবাল আল কাদেরী, মাদ্রাসা পরিচালনা পরিষদের কাজী মো.সোহেল, মো.নাছির উদ্দীন রুবেল, ভূমি দাতা ডাঃ আহমদ কবির,দাতা সদস্য মোহাম্মদ নেজাম উদ্দিন,গাউসিয়া কমিটি বাংলাদেশ ও হযরত হামিদ শাহ্ রহঃ স্মৃতি সংসদ প্রধান উপদেষ্টা মোহাম্মদ আবদুল মালেক সুমন প্রমুখ। 

জশনে জুলুসে নবী প্রেমী শতশত মানুষ পায়ে হেঁটে ও গাড়ি নিয়ে মাদ্রাসা প্রাঙ্গন থেকে একটি র‍্যালি বের হয়ে মেখলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা মাঠে জমায়েত হয়ে মিলাদ মাহফিল ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।এসময় বিশ্ব মানবতার শান্তির দূত হযরত মুহাম্মদের (সা.) সম্মানে দরুদে সালাম উচ্চারণের সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার প্রতিধ্বনি ছড়িয়ে দেওয়া হয়। 

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ