ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

কবি নজরুল সকল ধর্মের বিষয় নিয়ে লিখেছেন : কবি নিজামী


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ৪-৯-২০২৫ রাত ১১:২৭

জাতীয় সাংস্কৃতিক মঞ্চের কেন্দ্রীয় সভাপতি নজরুল গবেষক কবি মাহমুদুল হাসান নিজামী বলেছেন, জাতীয় কবি নজরুর ইসলাম বিশ্বের একমাত্র কবি, যিনি সব ধর্মের মানুষের জন্য ধর্মীয় গান কবিতা লিখেছেন। বিশ্বের একমাত্র বিরল কবি নজরুল ইসলাম। নজরুলের মত সব ধর্ম নিয়ে লিখেছে পৃথিবীতে কোন কবি খুঁজে পাওয়া যাবে না। 

গত ৩ সেপ্টেম্বর (বুধবার) নগরের চেরাগি পাহাড়ের লুসাই হলে জাতীয় সাংস্কৃতিক মঞ্চ, চট্টগ্রাম শাখা কবি নজরুলের ৪৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় সাংস্কৃতিক মঞ্চ, চট্টগ্রাম সভাপতি কামরুল হুদার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গীতিকার নজরুল ইসলামের সঞ্চালনায় জাতীয় কবি নজরুল ইসলামের ৪৯ তম মৃত্যু বার্ষিকীর আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় কবিত মঞ্চ চট্টগ্রাম বিভাগীয় সভাপতি কবি এম এ হাশেম আকাশ, ধর্ম মন্ত্রণালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য দীপক কুমার পালিত, চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক  ব্যক্তিত্ব আলমগীর নুর, চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব কামাল উদ্দীন, দক্ষিণ জেলা মহিলা দলের সভাপতি জন্নাতুন নাঈম চৌধুরী রিকু, বেতার ও টিভি সংগীত পরিচালক গীতিকার দিলীপ ভারতী, বাংলাদেশ রেলওয়ে জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি  এস এম পিন্টু, নাট্যকার ও অভিনেতা রতন চক্রবর্ত্তী, বেতার ও টিভি শিল্পী এস কে মানিক, সংগীত শিল্পী সুধামা দাশ সুজন, সংগীত শিল্পী অচিন্ত কুমার দাশ, বেতার ও টিভি শিল্পী কাকলী দাশগুপ্ত, বেতার ও টিভি শিল্পী বেবি মজুমদার নুপুর, লক্ষী দত্তরায়, আবৃত্তিকার সুমন দত্ত, সংগীত শিল্পী মৌ চৌধুরী, টিভি ও মঞ্চ শিল্পী জুয়েল দ্বীপ, কৌতুক অভিনেতা ওসমান গনি নীল ওসমান, যন্ত্র শিল্পী শ্যামল দত্ত, কবি ও সংগঠক জহিরুল ইসলাম জহির, সাংস্কৃতিক সংগঠক সজল দাশ, সংগীত শিল্পী রাজন মালাকার, মানবাধিকার কর্মী আবু তাহের চৌধুরী, কবি নিলয় দাশ, আবুল কালাম আজাদ, আসহাব উদ্দীন হিরো, শেখ ফরমান উল্লাহ চৌধুরী, ছরওয়ার কামাল, শিল্পী শামশুল আলম সিহাব, ফয়সাল উদ্দীন, কবি নিলয় দাশ, রফিকুল ইসলাম,নারী নেত্রী  রেনু বেগম প্রমুখ।

এমএসএম / এমএসএম

সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে জিয়াউর রহমান জাতিকে ‘বাংলাদেশী’ জাতীয়তাবাদী পরিচয় দিয়েছিলেন: গৌরনদীতে জহির উদ্দিন স্বপন

বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

নড়াইলে এক পা হারানো প্রতিবন্ধীর পৈতৃক জমি দখলচেষ্টা ও গাছ কাটার অভিযোগ

সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন

ধামইরহাট-পত্নীতলায় কোন চাঁদাবাজি চলবেনা চাঁদা চাইলেই বেধে রাখবেনঃ এনামুল হক এম.পি

১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

কানাইঘাটে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাউফলকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মি থানায় হস্তান্তর

চিকিৎসাসেবার নতুন ঠিকানা: গোবিন্দগঞ্জে ডেলটা ডায়াগনস্টিকের শুভযাত্রা

নোবিপ্রবিতে অ্যালামনাই-স্টুডেন্ট ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রায়গঞ্জে ‘সেচের নামে ধান আদায় বন্ধে’ পাম্প মালিক-অপারেটরদের নিয়ে সভা

ধুনটে খাসজমি ও সরকারি খাল দখলের অভিযোগ, ঝুঁকিতে ৩০০ একর ফসলি জমি