ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ৫-৯-২০২৫ বিকাল ৫:৪৭

কুড়িগ্রামের  তিস্তা নদীতে ৩ দিনব্যাপী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
গত বৃহস্পতিবার বিকেলে উলিপুর  উপজেলায় বজরা ইউনিয়নে এলাকাবাসী ও চর বজরা পাকার মাথা যুব সংঘের আয়োজনে নৌকা বাইচ প্রতিযোগিতা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাফা গ্রুপের চেয়ারম্যান ও বায়ান্নর আলো পত্রিকার প্রকাশক আব্দুস সোবহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সরদার ও সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম। বক্তব্য রাখেন, বজরা ইউপি সদস্য এমদাদুল হক, রফিকুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজক কমিটির সদস্য হবিবর, মানিক, শাজাহান, মঞ্জু, রেজাউল, ইমদাদুল মেম্বার ও নয়ামিয়া জানান, প্রথমবারের মতো এখানে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পৃষ্ঠপোষকতা পেলে প্রতিবছর এ ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করার প্রবল ইচ্ছা প্রকাশ করেন। প্রত্যন্ত এলাকার গ্রামীন মানুষের বিনোদনের অন্যতম একটি মাধ্যম হচ্ছে, এ নৌকা বাইচ প্রতিযোগিতা।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী নৌকাগুলো হচ্ছে, মায়ের দোয়া, পাগলা বাবা, দুরন্ত চিতা, রাজলক্ষী, ময়ূরপক্খী, ভাই ভাই বজরা, সাত ভাই, মায়ের দোয়াসহ মোট ১২ টি নৌকা।
নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে কাশিমবাজার এলাকায় হাজার হাজার দর্শকের সমাগম ঘটে তিস্তার তীরে। দীর্ঘদিন পরে তাদের এলাকায় গ্রাম বাংলার ঐতিহ্য বাহী নৌকা বাইচ খেলা দেখে বেশ অভিভূত ও আনন্দিত হন। তারা প্রতিবছর এরকম প্রতিযোগিতা আয়োজনের জোর দাবি জানান। হরিপুর মাওলানা ভাসানী তিস্তা সেতুর উত্তর-পশ্চিম দিকে এই নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন হয়।
উল্লেখ্য, প্রতিযোগিতায় ১২টি দলের ১২ টি নৌকা নিয়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ৬ সেপ্টেম্বর।

এমএসএম / এমএসএম

আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার