কেশবপুরে কমরেড নিজাম উদ্দীন-এর স্মরণ সভা ও দোয়া মাহফিল
যশোরের কেশবপুরে কমরেড নিজাম উদ্দীন-এর পঞ্চম মৃত্যু উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর-২৫ সকালে উপজেলার মাদারডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ওই স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কমরেড নিজাম উদ্দীন স্মৃতি রক্ষা পরিষদের আয়োজনে
মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে স্মরণসভা উদযাপন পরিষদের দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে ছিল সকালে স্মরণসভার শুরুতে বিদ্যালয়ে নির্মিত কমরেড নিজাম উদ্দিন-এর স্মৃতিস্তম্ভে স্মৃতিরক্ষা পরিষদ, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ, মাদারডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পরিবার ও বিভিন্ন সংগঠন, ব্যাক্তি বিশেষ শ্রদ্ধা নিবেদন।
কমরেড নিজাম উদ্দীন স্মৃতি রক্ষা পরিষদের আহবায়ক সনদ বসু হরি-এর সভাপতিত্বে এবং সদস্য মোসলেম উদ্দিন-এর সঞ্চালনায় কমরেড নিজাম উদ্দিন স্মৃতিচারণ করেন, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড জিল্লুর রহমান ভিটু। তিন বলেন, এই মাদারডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও পাঁজিয়া ইউনিয়নের প্রাক্তন সফল চেয়ারম্যান এবং নির্যাতিত, নিপীড়িত, সুবিধা বঞ্চিত গণ মানুষের মুক্তি সংগ্রামের অগ্রনী সৈনিক ছিলেন। তিনি ভালো মানুষের মধ্যে তথা গুণী জনদের একজন। তার সবকটি গুণকে কাজে লাগাতে পারলেই জাতি, সংগঠন, সংস্কৃতি শিক্ষা ও সমাজ গড়া সম্ভব। আমরা তার অনুস্বরণ করতে পারি তবেইনা কমরেড নিজাম উদ্দীন-কে নিয়ে আলোচনা সার্থক হবে। এসময় স্মৃতিচারণ করেন, কেশবপুর খেলাঘর-এর সভাপতি আব্দুল মজিদ বড়ভাই, কেশবপুর সরকারী পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী অধ্যাপক মছিহুর রহমান।
অন্যান্যদের মধ্যে স্মৃতিচারণ করেন, মাদারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রীনা রাণী বিশ্বাস, সহকারী শিক্ষক অশোক কুমার মণ্ডল, প্রয়াত নিজাম উদ্দিন-এর ছেলে নিজাম উদ্দীন স্মৃতি রক্ষা পরিষদের সদস্য সচিব এস,এম রবিউল আলম, শিক্ষক শহিদুল ইসলাম, শিক্ষক কুমুদ রঞ্জন মন্ডল, ইউপি সদস্য মশিয়ার রহমান, পল্লী চিকিৎসক আব্দুল গফ্ফার, সমাজ সেবক মাজহারুল ইসলাম প্রমূখ। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন, মাওলানা রেজাউল করিম।
অনুষ্ঠানে কমরেড নিজাম উদ্দীন-এর স্ত্রী রহিমা বেগম, নাতনী উম্মে শায়িরা তাহসীন ও পরিবারের সদস্যবৃন্দ, নিজ হাতে গড়া মাদারডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় ও বিভিন্ন এলাকার নিজাম ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কেশবপুরের কৃষক বন্ধু নিজাম উদ্দিনের ইং- ২০২০ সালের ৪ সেপ্টেম্বর ৬৭ বছর বয়সে উপজেলার মাদারডাঙ্গা গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তাঁর স্মরণে প্রতি বছর মৃত্যুবার্ষিকী পালিত হয়।
এমএসএম / এমএসএম
নড়াইল জেলা পুলিশ সুপারকে গণঅধিকার পরিষদের নতুন কমিটির ফুলেল শুভেচ্ছা
বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচার করে ফেসবুকে পোস্ট, প্রতিবাদে সংবাদ সম্মেলন।
চন্দনাইশে মহাপরিকল্পনা প্রণয়নের তথ্য উপস্থাপন কর্মশালা
নানা অনিয়মের অভিযোগ রাবিপ্রবির সাবেক ভিসি আতিয়ারে বিরুদ্ধে
টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা : মরদেহ উদ্ধার করেছে পুলিশ
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ