ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নেতৃত্ববৃন্দ
সরকার কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে ডিগ্রি ইঞ্জিনিয়ারদের বিতর্ক বরদাশত করা হবে না
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নেতৃবৃন্দ বলেছেন, সরকারের ১৯৭৮ সালের প্রজ্ঞাপনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সনদধারীদের জন্য ইউনিফাইড পদবী উপ-সহকারী প্রকৌশলী এবং সহকারী প্রকৌশলী পদে ৩৩% পদোন্নতির বিধান নিশ্চিত করা হয়েছে। এছাড়া, ১৯৯৪ সালের পৃথক সরকারি প্রজ্ঞাপনে উপ-সহকারী প্রকৌশলী পদটি দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করে ১০ম গ্রেড নির্ধারণ করা হয়। একইভাবে, প্রকৌশলী পদবী ব্যবহারের বিষয়টি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি)-২০২০ এ স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। অথচ, এসব মীমাংসিত বিষয়গুলো নিয়ে বিভিন্ন প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ডিগ্রি ইঞ্জিনিয়াররা নতুনভাবে বিতর্ক সৃষ্টি করে জাতিকে বিভ্রান্ত করছেন। আন্দোলনের নামে জনভোগান্তি সৃষ্টি ও মব সন্ত্রাসের মাধ্যমে তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে অশ্রাব্য ভাষা ব্যবহার করছেন, যার কোনো ভিত্তি নেই। নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, রাষ্ট্রীয়ভাবে মীমাংসিত বিষয়গুলো বাতিল করার জন্য ডিগ্রি ইঞ্জিনিয়ার ও বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের ষড়যন্ত্রমূলক আন্দোলন কোনোভাবেই বরদাশত করা হবে না।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নেতৃবৃন্দ বলেন, জুলাই বিপ্লবের পর সরকার যখন বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছে, ঠিক সেই মুহূর্তে দেশকে অস্থিতিশীল করা এবং নির্বাচন বানচালের লক্ষ্যে একটি স্বার্থান্বেষী মহল প্রকৌশল কর্মক্ষেত্র ও শিক্ষাঙ্গনকে উত্তপ্ত করার কৌশল নিয়েছে। বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখার জন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নেতৃবৃন্দ সরকারের প্রতি আহ্বান জানান। আজ ৫ সেপ্টেম্বর, শুক্রবার, ঢাকার কাকরাইলে আইইবি ভবনে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ আয়োজিত কেন্দ্রীয় সংগ্রাম পরিষদ, আইইবি জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সংগ্রাম পরিষদের জেলা শাখা নেতৃবৃন্দের যৌথ সভায় এসব কথা বলা হয়। নেতৃবৃন্দ সংগ্রাম পরিষদের ৭ দফা দাবিতে কঠোর থেকে কঠোর আন্দোলন গড়ে তোলার মাধ্যমে সকল ষড়যন্ত্রের জবাব দেওয়ার ঘোষণা দেন। সভায় আগামী ১৬ থেকে ২৫ সেপ্টেম্বর সকল বিভাগে অহিংস বিভাগীয় সমাবেশ এবং ২৭ সেপ্টেম্বর ঢাকায় মহাসমাবেশের কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
৭১টি সাংগঠনিক জেলার নেতৃবৃন্দের অংশগ্রহণে কেন্দ্রীয় সংগ্রাম পরিষদের আহ্বায়ক প্রকৌশলী মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আইইবি অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. কবির হোসেন। সংগ্রাম পরিষদের সদস্য সচিব প্রকৌশলী মো. ইমাম উদ্দিনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রকৌশলী মো. আমিনুল ইসলাম, প্রকৌশলী মো. আনিছুজ্জামান, প্রকৌশলী মাহফুজুল আলম মিঠু, প্রকৌশলী আউয়াল হোসেন, প্রকৌশলী ফজল আলী লিটন, প্রকৌশলী আহসান হাবীব, প্রকৌশলী করিম উদ্দিন, প্রকৌশলী সেলিমুল আজাদ, প্রকৌশলী মো. সেলিম উদ্দিন, প্রকৌশলী মো. আব্দুস সবুর, প্রকৌশলী খসরু সরকার, প্রকৌশলী মো. শাহানুর রশিদ, প্রকৌশলী মুন্সী আবু জাফর, প্রকৌশলী মো. রফিকুল ইসলাম এবং প্রকৌশলী মোহাম্মদ গোলাম কিবরিয়াসহ প্রমুখ।
এমএসএম / এমএসএম
বৃহত্তর উত্তরা সর্বোচ্চ উলামা আইম্মা পরিষদের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত
শহীদ মডেল স্কুল এন্ড কলেজ কামারপাড়া তুরাগের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
রাজউকের মোবাইল কোর্ট অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকায় তিন ভবনে ব্যবস্থা, মিটার জব্দ
জন্মনিয়ন্ত্রণে ‘ভূতের বাতি’ সামগ্রীর তীব্র সংকটে সেবা ব্যাহত, বঞ্চিত কোটি কোটি দম্পতি
ফায়ারের ডিজির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত ফায়ার ফাইটার কামাল
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালে মালামাল চুরির ঘটনায় গ্রেফতার ২
সাংবাদিকের ওপর হামলা হোটেল বায়ান্ন ইন্টারন্যাশনাল কর্মচারীদের
প্রশাসনিক ট্রাইব্যুনালে ফরেস্ট গার্ডদের মামলা পদোন্নতির সমাধান আদালতে
‘সংরক্ষিত আসনের জন্য আমাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, ফিরিয়ে দিয়েছি’
সন্ত্রাসী ভাড়া করে ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাত
পোড়া তেল ব্যবহার না করার আহ্বান বিএফএসএ চেয়ারম্যানের