ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র করা হচ্ছে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-৯-২০২৫ বিকাল ৭:৪৭

সকালের সময় প্রতিবেদক : বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্র মুহাম্মদ আফাজ উদ্দিন। একটি গোষ্ঠী, যারা ফ্যাসিবাদের শক্তি হিসেবে হাজার হাজার কোটি টাকার মালিক, তারা পরিকল্পিতভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার পাঁয়তারা করছে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে।
শুক্রবার বাদ জুমা উত্তরখান শাহ কবির (র.) মাজার প্রাঙ্গণে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে মেহমানদারি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আর পিআর পদ্ধতি বলে কিছু নেই উল্লেখ করে আফাজ উদ্দিন বলেন, দু-একটি রাজনৈতিক দল ইচ্ছে করে নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র করছে। বিভ্রান্তি ছড়ানোর জন্য তারা পিআর পদ্ধতি নিয়ে কথা বলছে। অথচ বিএনপি গত ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রাম করেছে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, কোনো পিআর পদ্ধতির জন্য নয়। তাই অযথা এই ইস্যুটি সামনে এনে নির্বাচন বানচাল করার চেষ্টা সফল হবে না।
অপরাধ ও অরাজকতার বিরুদ্ধে কঠোর অবস্থান জানিয়ে তিনি বলেন, সমাজে ছিনতাই, চুরি, রাহাজানি, কিশোর গ্যাং কিংবা বিএনপির নাম ভাঙিয়ে কেউ যদি অরাজকতায় জড়ায় তাদের শক্ত হাতে প্রতিরোধ করতে হবে। একইসঙ্গে দলীয় নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, কোনো অন্যায়কারীর জায়গা বিএনপিতে নেই। আমাদের রাজনীতি এখন আর ফেসবুকে ছবি তুলে পোস্ট দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। সমাজের প্রতিটি স্তরে টিমওয়ার্কের মাধ্যমে বিএনপি কাজ করছে এবং এসব কর্মকাণ্ডের তথ্য হাইকমান্ডের কাছে জমা হচ্ছে।
বিএনপির ৩১ দফার রূপরেখা জনগণের জন্য জানিয়ে আফাজ উদ্দিন বলেন, বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় এলে একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় নতুন অধ্যায় শুরু করবে। ইতিমধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন। এর মধ্যে রয়েছে- আধুনিক স্বাস্থ্যসেবা উন্নয়ন, কৃষকদের স্বার্থরক্ষা, মুক্তিযোদ্ধাদের কল্যাণ, যুবসমাজকে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানে যুক্ত করা ইত্যাদি।
তিনি বলেন, ৩১ দফার প্রতিটি পয়েন্টই জনগণের কল্যাণের রূপরেখা। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে জনগণের প্রত্যাশা অনুযায়ী আমরা দেশ পরিচালনা করব। শহীদদের প্রতি প্রতিশ্রুতি দিয়ে- ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে বিএনপির নেতাকর্মীদের গুম-খুনের শিকার হওয়ার বিষয়টি স্মরণ করে তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে যারা জীবন দিয়েছেন, তাদের হত্যার বিচার অবশ্যই করা হবে। ইনশাআল্লাহ, প্রতিটি শহীদ পরিবারকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হবে। আফাজ উদ্দিন সকলকে আহ্বান জানান -নিজেদের সৎ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে এবং ঐক্যবদ্ধ থেকে আগামী জাতীয় নির্বাচনে গণমানুষের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে।
এসময় উত্তরা পশ্চিম থানা বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক কামাল পাশা, উত্তরখান থানা বিএনপি যুগ্ম আহবায়ক  মজিবর রহমান, সেলিম মোল্লা, রবিউল হক বাবু, আঃ রশিদ ভূইয়া, থানা বিএনপি সদস্য তোফাজ্জল হোসেন মিঠু সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়

উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন

উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন

দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত

ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত

নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি

মানুষের অধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাংলাদেশ জনতা পার্টির (বিজেপি)