ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

বাঙ্গরা বাজার থানাকে উপজেলা করার দাবিতে শ্রীকাইলে জনসভা


মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি photo মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: ৭-৯-২০২৫ দুপুর ১২:৩৯

কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল ইউনিয়নের সর্বস্তরের জনগণ বাঙ্গরা বাজার থানাকে উপজেলা বাস্তবায়নের দাবিতে এক বিশাল জনসভা করেছেন। শনিবার বিকেলে শ্রীকাইল কৃষ্ণ কুমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জনসভায় বক্তারা বলেন, প্রশাসনিক সুবিধা ও উন্নয়ন ত্বরান্বিত করতে বাঙ্গরা বাজার থানাকে পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে ঘোষণা করা জরুরি। এ দাবির বিষয়ে তারা মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন।

কমল সরকারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বাঙ্গরা বাজার থানার বলীঘর গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী বহু প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা  ও সমাজসেবক  গোলাম কিবরিয়া সরকার, ১ নং শ্রীকাইল ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল বাহার, বাঙ্গরা বাজার থানার বিশিষ্ট রাজনীতিবীদ কামরুল হাসান কেনাল, বলীঘর হুজুরী শাহ উচ্চ বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট তাহমিনা বেগম,   রাজনীতিবীদ আব্দুর রাজ্জাক,  বাক্কিছ মেম্বার, সাজ্জাদ হোসেন,  এম কে আই জাবেদ, তানভীর সরকার ও হাফেজ নজরুল ইসলাম প্রমুখ।  
বক্তারা এ দাবিকে যুগের দাবি উল্লেখ করে শিগগিরই তা বাস্তবায়নের আহ্বান জানান।

জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সমাবেশটি জনসমুদ্রে পরিণত হয়। বক্তারা আশা প্রকাশ করেন, খুব শিগগিরই সরকারের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাবে।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ