ফুলবাড়িতে দেখা মিললো চার পা-ওয়ালা কানি বকের
কুড়িগ্রামের ফুলবাড়িতে চার পাওয়ালা কানি বকের দেখা মিলেছে।বকটির দু পা স্বাভাবিক থাকলেও অন্য পা দুটি অস্বাভাবিক আকারের ছোট।চার পা-ওয়ালা কানি বকের এমন খবর পেয়ে প্রতিদিন লোকজন ছুটে আসছে বকটি দেখতে। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম জেলার ফুুলবাড়ী উপজেলার বালাটারি গ্রামের ক্ষুদ্র হাড়িপাতিল ব্যবসায়ী মোঃ আব্দুর রশিদের বাড়িতে।
প্রত্যক্ষদর্শীরা জানান,হাড়িপাতিল বিক্রি করে সংসার চালান আব্দুর রশিদ।পেশার তাগিদে উপজেলার শহর গ্রাম গঞ্জে ছুটে বেড়ান তিনি।প্রতিদিনের মত গত বুধবার হাড়িপাতিল বিক্রি করে বাড়ি ফিরছিলেন আব্দুর রশিদ।পুকুড় পাড়ের রাস্তার দিয়ে ফেরার সময় একটি কানি বককে দাড়িয়ে থাকতে দেখে কাছে যান।হঠাৎ চোখ পড়ে বকটির পায়ের দিকে। দেখতে পান অনান্য বকের চেয়ে এ বকটির পায়ের সংখ্যা বেশি।একটি দুটি নয়, চারটি পা নিয়ে দাড়িয়ে আছে বকটি।কৌশলে নিজ হাত দিয়ে ধরে বাড়িতে খাঁচায় বন্দি করে রাখেন বকটিকে।চার পা-ওয়ালা ওই বকটি দেখতে প্রতিদিন আব্দুর রশিদের বাড়িতে উৎসুক জনতা ভীড় করছেন।
দর্শনার্থী মোঃফারাজি আলী (৫০) জানান,এ বয়সে অনেক বক চোখে পড়েছে। চার পাওয়ালা বক কখনও দেখি নাই।সবই আল্লাহু পাকের ইচ্ছে।
আব্দুর রশিদ জানান,বকটি প্রথমে দেখে আমি অবাক হই।আমার খু্ব আগ্রহ জাগে বকটি কৌশলে ধরে এনে খাঁচায় রেখেছি।বকটিকে খাওয়াতে বাজার থেকে মাছ কিনে আনি।বকটির বেশ যত্ন নেয়া হয় বলে জানান তিনি।ফুলবাড়ি প্রানি সম্পদ কর্মকর্তা মোঃ আরিফুর রহমান কনক বলেন,এটি একটি দেশি প্রজাপতি বক।গ্রামের মানুষজনের কাছে কানি বক বলে পরিচিত।জন্মগত ত্রুটির কারনে এমনটি হয়েছে বলে।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ