ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

এক ভোটের ব্যবধানে মেম্বার নির্বাচিত


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ২১-৯-২০২১ দুপুর ২:৩৮

কক্সবাজারের কুতুবদিয়ায় গতকাল সোমবার (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ ইউনিয়ন পরিষদের নির্বাচনে ১ ভোটের ব্যবধানে মেম্বার নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইলিয়াছ। তিনি আপেল প্রতীক নিয়ে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের ৩নং ওয়ার্ড থেকে ৬৩৬ ভোট পেয়ে মেম্বার নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ ইউনুছ টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ৬৩৫ ভোট। দুই প্রার্থীর তুমুল লড়াইয়ে মাত্র ১ ভোটের ব্যবধানে বিজয় ছিনিয়ে নেন মোহাম্মদ ইলিয়াছ।

জানা যায়, সোমবার ভোর থেকে ৩নং ওয়ার্ডের ভোট গ্রহণ করা হয় আফাজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২০০৬। উপস্থিত ভোটার সংখ্যা ১৩৯১। ভোট বাতিল হয়েছে ১০৯ টি। 

উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সকল ভোটার, এজেন্ট ও বিভিন্নভাবে সহযোগিতা প্রদানকারী বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজনসহ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করায় সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন নবনির্বাচিত মেম্বার মোহাম্মদ ইলিয়াছ।

তিনি বলেন, আমি জনগণের সেবা করতে চাই। আমার নির্বাচনী এলাকায় দৃশ্যমান পরিবর্তন করতে চাই। এলাকা থেকে মদক নির্মূল, বাল্যবিবাহ নিরোধ করে শিক্ষার প্রসারে কাজ করতে চাই।

এমএসএম / জামান

মা ও শিশুর স্বাস্থ্যসেবায় পানছড়িতে সেনাবাহিনীর বিশেষ প্রশিক্ষণ

ধামইরহাটে ইসলামী ছাত্রশিবির কর্তৃক কৃতি শিক্ষার্থীদের এপ্লাস সংবর্ধনা প্রদান

বাগেরহাটে চাঞ্চল্যকর নারীসহ ৩ জন হত্যাকান্ডের মুল আসামী গ্রেফতার, রহস্য উৎঘাটন

কমলগঞ্জে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

টাঙ্গাইলে পরিবেশ দূষণ প্রতিরোধে ইটভাটা মালিকদের সাথে পরিবেশ অধিদপ্তরের মতবিনিময়

মিরসরাইয়ে গনমাধ্যমকর্মীর উপর হামলার প্রতিবাদে প্রতিবাদ ও মানবন্ধন

ফুলছড়ির চরাঞ্চলে কৃষকদের ভোগান্তি, বাড়তি সার মজুদের অভিযোগ

দ্বিপাক্ষিক বৈঠকে হিলিতে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার

সবুজ বিলাইছড়ি গড়ার প্রত্যয়ে উপজেলা প্রশাসনের বৃক্ষরোপণ কর্মসূচি

কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর

অবৈধভাবে বিপুল পরিমাণ সার মজুত: শ্রীপুরে বাড়ি ও দোকানে অভিযান চালিয়ে ৩২৮ বস্তা সার উদ্ধার

বিলাইছড়িতে দুই ইউএনওকে ঘিরে বিদায় ও বরণ সংবর্ধনা

সান্তাহারে স্টেশনের পাশে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা