বিসিবির দায়িত্ব নিতে আসছেন সাইমন টোফেল
আইসিসির কয়েকবারের বর্ষসেরা আম্পায়ার সাইমন টোফেলকে দুই বছরের চুক্তিতে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত দেশি আম্পায়াদের দক্ষতা বাড়াতে অস্ট্রেলিয়ার সাবেক এই আম্পায়ার বিসিবিতে যুক্ত হচ্ছেন। চলতি মাসের প্রথমদিন এমনটাই জানিয়েছিল বিসিবি।
যদিও শুরুর দিকে শোনা গিয়েছিল তিন বছরের চুক্তিতে থাকবেন টোফেল। তবে সেদিন বিসিবির বোর্ড সভায় নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী দুই বছর দেশের আম্পায়ারসহ বাকি অফিসিয়ালদের নিয়ে কাজ করবেন প্রথিতযশা এই আম্পায়ার। সেই দায়িত্ব বুঝে নিতে আগামী ১৩ সেপ্টেম্বরে ঢাকায় পা রাখবেন সাইমন।
ঢাকায় পৌঁছানোর পরদিন বিসিবির সঙ্গে প্রাথমিক আলোচনা সারবেন তিনি। এরপর কতজন সহকারী নিয়ে কাজ করবেন কিংবা কবে নাগাদ পুরোদমে কাজ শুরু হবে, তখনই সব জানা যাবে। এদিকে অস্ট্রেলিয়ান এই আম্পায়ার রেকর্ড টানা পাঁচবার (২০০৪–২০০৮ পর্যন্ত) আইসিসির বর্ষসেরা আম্পায়ারের পুরস্কার জিতেছিলেন।
১৯৯৯ সালে সাইমন প্রথম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে আম্পায়ারিং করেন এবং ২০০০ সালে টেস্টেও ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়ে যান। দক্ষতা এবং বিশ্বাসযোগ্যতার কারণে ২০০৩ সালে আইসিসির এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হন সাবেক এই অজি ক্রিকেটার। এর পরের প্রায় এক দশক তিনি ছিলেন বিশ্বের সেরা আম্পায়ারদের একজন।
২০০৩–২০১২ সাল পর্যন্ত আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার ছিলেন সাইমন টোফেল। আইসিসির মেগা ইভেন্টের বড় সব ম্যাচ ও অ্যাশেজ সিরিজের মতো রোমাঞ্চকর লড়াইয়ে তার দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে। সবমিলিয়ে ৭৪ টেস্ট, ১৭৪ ওয়ানডে এবং ৩৪টি টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন সাইমন টোফেল।
এমএসএম / এমএসএম
জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল
দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়
বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান
চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট
মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি
এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল
ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড