পুলিশের তালিকাভুক্ত আসামিকে ধরতে গিয়ে আহত ডিবি পুলিশ
রাজধানীর শেরেবাংলা নগরে পুলিশের তালিকাভুক্ত আসামিকে ধরতে গিয়ে আসামিপক্ষের লোকদের দ্বারা আহত হয়েছেন ডিবি পুলিশের একাধিক সদস্য।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৭ সেপ্টেম্বর, (২০২৫) রবিবার সন্ধ্যা সাতটার দিকে পঙ্গু হাসপাতাল সংলগ্ন রাস্তার পাশে ডিবি পুলিশের একটি বিশেষ টিম একাধিক মামলার আসামি কামালকে ধরতে গেলে আগে থেকে ওত পেতে থাকা কামালের সন্ত্রাসী বাহিনী ডিবি পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। এতে ঘটনাস্থলে ডিবি পুলিশের একাধিক সদস্য আহত হন।
রাজধানীর পঙ্গু হাসপাতাল সংলগ্ন গাছ মাঠ বস্তির স্থানীয় বাসিন্দারা জানান, শেরেবাংলা থানার আওয়ামী লীগ নেতা কামাল মৃধা দীর্ঘদিন থেকে অত্র এলাকায় বসবাস করে আসছেন। তার বাবা গনি মৃধা। গ্রামের বাড়ি বরিশালের হিজলা থানার চর আবুপুর এলাকায়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ অক্টোবর শেরেবাংলা নগর থানার ২৮ নম্বর ওয়ার্ড ইউনিট আওয়ামী লীগের সভাপতি মো. কামাল মৃধাকে (৩৮) অত্র এলাকা থেকে গ্রেফতার করেছিল র্যাব-২। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রত্যক্ষ সহিংসতায় জড়িত থাকার অভিযোগে শেরেবাংলা নগর থানা ২৮ নম্বর ওয়ার্ড ইউনিট আওয়ামী লীগ সভাপতি মো. কামাল মৃধাকে গ্রেফতার করা হয়।
এমএসএম / এমএসএম
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের জমকালো হীরক জয়ন্তী উদযাপন
বিএনপির ইশতেহার ও সরকারের ১৮০ দিনের কর্মযজ্ঞবিষয়ক পরীক্ষায় তৃতীয় সোহেল রানা জনি।
ফ্রেগ্রেন্স অ্যান্ড ফ্লেভার্স’-এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ও আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্র হকারদের পাশে থেকে কাজ করে যাচ্ছেন সিয়াম
রাজধানীর বারিধারা জে ব্লক পার্ক মাঠের উন্নয়ন ও পরিচালনায় নতুন উদ্যোগ
ডেঙ্গু প্রতিরোধে দনিয়ায় আঁধার প্রদীপ ফাউন্ডেশনের জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা অভিযান
আইনমন্ত্রীর কাছে ৬ দফা দাবি জানাল বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশন
র্বণাঢ্য আয়োজনে ডেইলি বেস্ট নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
ন্যায্য মজুরি নিশ্চিত করলেই টেকসই হবে তৈরি পোশাকশিল্প
বাডডা আলাতুন নেছা স্কুল অ্যান্ড কলেজের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত
রাজধানীর কুড়িল বিশ্বরোডে ফ্লাইওভারের নিচে প্রকাশ্যে অকটেন বিক্রি, নাশকতা ও অগ্নি সন্ত্রাসের আশঙ্কা
উত্তরার দিয়াবাড়িতে দাওয়াতে ইসলামীর তিন দিনের ইজতেমা শুরু ১৮ নভেম্বর, প্রস্তুতি সম্পন্ন