ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

এক নম্বর সিনারকে হারিয়ে ইউএস ওপেনে আলকারাজের বাজিমাত


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৮-৯-২০২৫ দুপুর ১১:৭

মানুষ, নাকি যন্ত্র? রোববার (৭ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের আর্থার অ্যাশ স্টেডিয়ামে কার্লোস আলকারাজের খেলা দেখতে গিয়ে বার বার সেটাই মনে হচ্ছিল। কীভাবে কেউ এভাবে টেনিস খেলতে পারেন? বিশেষ করে উল্টোদিকে থাকা লোকটার নাম যখন ইয়ানিক সিনার। সেই সিনার, যিনি চলতি বছর চারটি গ্র্যান্ড স্ল্যামেরই ফাইনালে উঠেছেন, জিতেছেন দু’টি। এমনকি এই ম্যাচে নামার আগেও বিশ্বের এক নম্বর ছিলেন তিনি।
সেই সিনার আলকারাজ নামের ধাঁধার সমাধান করতে পারলেন না। স্প্যানিশ আর্মাডায় ধ্বংস হয়ে গেল ইতালির দুর্গ। চার সেটের লড়াইয়ে সিনারকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন হলেন আলকারাজ। সেটগুলোর ফলাফল- ৬-২, ৩-৬, ৬-১, ৬-৪। এই জয়ের ফলে সিনারকে টপকে আবার বিশ্বের এক নম্বর পুরুষ টেনিস খেলোয়াড় হয়েছেন আলকারাজ।
চলতি বছর চারটি গ্র্যান্ড স্ল্যামের দু’টি জিতলেন আলকারাজ (ফরাসি ওপেন ও ইউএস ওপেন)। বাকি দু’টি সিনারের (অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডন) দখলে। পুরুষদের সিঙ্গলসে শেষ ১১টি গ্র্যান্ড স্ল্যামের মধ্যে ১০টি নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন দুই তারকা। আলকারাজ ছ’টি। সিনার চারটি। যে কারণে দুই তারকার দ্বৈরথকে ‘সিন-কারাজ’ নামে ডাকা শুরু করেছেন টেনিসভক্তরা।
অবশ্য সেই লড়াই ইউএস ওপেনের ফাইনালে দেখা গেল না। কয়েক মাস আগে ফরাসি ওপেনের ফাইনালে সিনারের বিরুদ্ধে দু’টি ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে ফিরেছিলেন আলকারাজ। পাঁচ সেটের লড়াই জিতে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। খেলা চলেছিল সাড়ে ৫ ঘণ্টা। দু’মাস আগে উইম্বলডনেও আলকারাজ প্রথম সেট জেতার পর টানা তিন সেট জিতে চ্যাম্পিয়ন হয়েছিলেন সিনার। সেই ম্যাচও ৩ ঘণ্টার বেশি হয়েছিল।
এ কারণে সবার আশা ছিল, সে রকম লড়াই আরও একবার দেখা যাবে। কিন্তু আর্থার অ্যাশ স্টেডিয়ামে সিনারের থেকে অনেকটা এগিয়ে ছিলেন আলকারাজ। ২ ঘণ্টা ৪২ মিনিটে খেলা শেষ করেছেন তিনি। এই ম্যাচে সিনারকে দেখে বোঝা যাচ্ছিল, নিজের সেরা ফিটনেসে নেই তিনি। চতুর্থ সেট যখন শুরু হচ্ছে, তখনও সমান চনমনে আলকারাজ। অন্যদিকে অনেকটাই ক্লান্ত ছিলেন সিনার।
স্পেন ও ইতালির লড়াইয়ের ইতিহাস বহু পুরনো। পঞ্চদশ শতকে ‘ইতালিয়ান ওয়ার’, বিংশ শতকে ‘স্প্যানিশ সিভিল ওয়ার’-এর সাক্ষী থেকেছে দুই দেশ। পরে সেই লড়াই গড়িয়েছে ফুটবলের মাঠে। ১৯৯৪ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, ২০০৮ ইউরো কোয়ার্টার ফাইনাল, ২০১২ ইউরো ফাইনালে সেই ছবি দেখা গিয়েছে।
ফুটবল থেকে তা এখন সরে গিয়েছে টেনিসে। গত দু’বছর এই দুই তারকা দাপট দেখিয়েছেন। তবে মুখোমুখি সাক্ষাতে এগিয়ে আলকারাজ। ১৫বারের মধ্যে ১০বার জিতেছেন তিনি। তিন বছর আগে নিজের প্রথম ইউএস জেতার পথে কোয়ার্টার ফাইনালে সিনারকে হারিয়েছিলেন তিনি। এই গ্র্যান্ড স্ল্যামে এটি তাদের দ্বিতীয় সাক্ষাৎ। সেখানেও বাজিমাত করলেন আলকারাজ।

 

Aminur / Aminur

অতিরিক্ত সময়ের গোলে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

৩ দিনেই জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

নকআউট ম্যাচে নামার আগে সুখবর পেল আর্জেন্টিনা

ম্যাচের মোড় বদল-জাপানিজদের সান্ত্বনা, হৃদয় জিতলেন আনচেলত্তি

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

জার্মানির বিদায়ে স্বস্তিতে ব্রাজিল

আনচেলত্তির ব্রাজিলের আসল পরীক্ষা আজ

বিশ্বকাপের মহারণ আজ: ব্রাজিল বনাম জাপান, কার হাসি ফুটবে শেষ পর্যন্ত?

জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, হৃদয়-অমিতের অভিষেক

গ্রুপ পর্ব শেষ, নক আউটে উঠলো কারা

মেসির রেকর্ড গোলে নকআউটের আগে শতভাগ জয় আর্জেন্টিনার

বিশ্বরেকর্ড করলেন লিওনেল মেসি

অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-জর্ডানের ম্যাচ