পবিপ্রবিকে গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্ব দেওয়ার দাবিতে শিক্ষার্থীরা
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (পবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষার মূল দায়িত্ব দেওয়ার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
রবিবার (৭ সেপ্টেম্বর) শিক্ষার্থীদের পক্ষ থেকে কয়েকজন প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলামের কাছে একটি আবেদনপত্র জমা দেন।
আবেদনপত্রে উল্লেখ করা হয়, গুচ্ছ ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি কার্যক্রম আরও সহজ, স্বচ্ছ ও সুষ্ঠু হয়েছে। এতে শিক্ষার্থীদের ভোগান্তিও অনেকাংশে কমেছে। এ ব্যবস্থাকে আরও কার্যকর ও সফল করতে পবিপ্রবির নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে।
শিক্ষার্থীরা আরও উল্লেখ করেন, প্রতি বছর পর্যায়ক্রমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাবিপ্রবি) গুচ্ছ ভর্তি পরীক্ষার নেতৃত্ব দিয়ে আসছে। কিন্তু পর্যাপ্ত সক্ষমতা ও অভিজ্ঞতা থাকা সত্ত্বেও পবিপ্রবিকে এখনও এ দায়িত্ব দেওয়া হয়নি। তাই আসন্ন শিক্ষাবর্ষে এ দায়িত্ব পবিপ্রবিকে দেওয়ার জোর দাবি জানান তারা।
এ বিষয়ে রেজিস্ট্রার প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দিন বলেন, “আমরা সবসময় প্রস্তুত আছি গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজনের জন্য। তবে এই দায়িত্ব আবেদনপত্রের মাধ্যমে আসে না, ইউজিসি থেকে দেওয়া হয়। যদি ইউজিসি পবিপ্রবিকে এই দায়িত্ব দেয়, তবে আমরা যথাযথভাবে তা পালন করার সক্ষমতা রাখি।”
ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “২০২৩ সালে একবার এই বিশ্ববিদ্যালয় গুচ্ছ পরীক্ষা আয়োজনের সুযোগ পেয়েছিল। কিন্তু তৎকালীন প্রশাসন সেই সুযোগ গ্রহণ করেনি। ভবিষ্যতে যদি আমরা এই দায়িত্ব পাই, তবে পূর্ণ সক্ষমতা নিয়ে তা পালন করব।❞
এমএসএম / এমএসএম
ডিআইইউতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা অধ্যাপক ড: সাজ্জাদের
উৎসবমুখর পরিবেশে কালিয়াকৈরে ইউএফটিবির ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
এক অনন্য মনীষী ড. এ. এইচ. এম. ইয়াহইয়া রহমান: শিক্ষকতা ও গবেষণায় বর্ণাঢ্য জীবনের ইতি
উন্নয়নের স্বার্থে গাছ অপসারণ, পরিবেশ রক্ষায় অধিক বৃক্ষরোপণ: নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
পলিটেকনিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫ প্রার্থী
রাষ্ট্রপতির সভাপতিত্বে ২ ফেব্রুয়ারি ইবির সমাবর্তন
অবশিষ্ট স্থাপনা গুঁড়িয়ে মাঠে ট্রাক্টর দিয়ে চাষ দিলেন শেকৃবি শিক্ষার্থীরা
কুবির আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের নতুন পরিচালক ড. আব্দুল আহাদ
এইচএসসির সম্পূরক পরীক্ষা শুরু ২ ডিসেম্বর, ফল ৩১ ডিসেম্বরের মধ্যে
ইবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ বিভাগের ২৪ শিক্ষার্থী বহিষ্কৃত
মাদকমুক্ত ঢাকা গঠনে ডিআইইউতে নীতিনির্ধারণী সংলাপ ৩ নভেম্বর
প্রাথমিক শিক্ষায় বইয়ের পাশাপাশি যুক্ত হবে লার্নিং টয়, খেলতে খেলতে শিখবে শিশুরা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ