চট্টগ্রাম রিজিওনাল টি–টোয়েন্টিতে ইস্পাহানী ফেনী ফাইনালে
বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত চট্টগ্রাম রিজিওনাল টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ফর্টিস কুমিল্লাকে ৫৭ রানে হারিয়ে ফাইনালে উঠেছে ইস্পাহানী ফেনী। আজ সকালে সাগরিকাস্থ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে ইস্পাহানী ফেনী। দলের পক্ষে আল-আমীন ৩২রান ও জিল্লুর রহমান ১৪ বলে ২৫ রানের ঝড়ো ইনিংস খেলেন।
জবাবে ১৩০ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ফেনীর ফাহাদের বোলিং তোপে ৭২ রানে অলআউট হয়ে যায় ফর্টিস কুমিল্লা। ফাহাদ ১১ রানে ৪ উইকেট লাভ করেন, এছাড়াও সাজ্জাদ ও শাহরিয়ার ২ টি করে উইকেট লাভ করেন। ইস্পাহানী ফেনীর ফাহাদ ৪ উইকেট ও ২০ রান করে সেমিফাইনালের ম্যাচ সেরা নির্বাচিত হয়। আগামীকাল সাগরিকার বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
এমএসএম / এমএসএম
রোনালদোকে শাস্তি দিলো পর্তুগাল
একযুগ পর প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে যে কীর্তি গড়লেন রেনশ
২০৩৪ সাল পর্যন্ত চেলসির সঙ্গে চুক্তির কারণ বললেন পালমার
৫ বলের ব্যবধানে ২ উইকেট তুলে এগিয়ে গেল বাংলাদেশ
পালমারের সঙ্গে নতুন চুক্তি করল চেলসি
চোটে পড়া খেলোয়াড়কে নিয়ে ভালো খবর দিলো অস্ট্রেলিয়া
এক থেকে ছয় মাস নিষিদ্ধ হচ্ছেন রোনালদো, চূড়ান্ত ঘোষণার অপেক্ষা!
রাস্তায় লোকজন আর আগের মতো আমাকে চিনতে পারে না: হালান্ড
সাড়ে তিনশ’র আগেই অলআউট বাংলাদেশ
বিশ্বকাপে সর্বোচ্চ বিদ্বেষের শিকার আর্জেন্টিনা, তালিকায় স্পেন-ব্রাজিলও
চোটে পড়ে ভারত সিরিজ শেষ কিউই পেসার উইল ও’রোর্কের
শিরোপা জয়ের তিন দিনের মাথায় সাংহাইয়ে বিদায়
বোলারদের বেধড়ক পিটুনি খাওয়ার ম্যাচে যত রেকর্ড
Link Copied