ঝিনাইদহে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরের পৌর এলাকার ভূটিয়ারগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকেলে সদর থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় ব্যবসায়ী টিপু সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানার ওসি শেখ মোহা. সোহেল রানা।
পূর্বাঞ্চল সুইমিং ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সদর থানার সেকেন্ডে অফিসার এসআই কামাল হোসেন, ঝিনাইদহ পৌরসভার কাউন্সিলর জাহিদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান লাড্ডু, আবু বক্কর সিদ্দিক, তাছের শেখ, আব্দুর রবসহ অন্যরা।
অনুষ্ঠানে পৌর এলাকার ভূটিয়ারগাতির আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকমুক্ত সমাজ গড়তে সকলের সহযোগিতা কামনা করে পুলিশ। এ সময় এলাকার মানুষ একটি পরিবারের বিরুদ্ধে নির্যাতন, চাঁদাবাজি, মারধরসহ নানা অভিযোগ তুলে ধরলে পুলিশ তা খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রদান করে।
এমএসএম / জামান
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস