মহাদেবপুরে ইঞ্জিনিয়ারিং শিল্প সমিতির সাইদুর সভাপতি, রিপন সম্পাদক
নওগাঁর মহাদেবপুরে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির সাধারণ সভায় সাইদুর রহমান সভাপতি ও রিপন মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার উপজেলা সদরের বুলবুল সিনেমা হলের বিশ্বাস স্কোয়ারের দোতালায় এই সাধারণ সভার আয়োজন করা হয়।
সভায় বিস্তারিত আলোচনার পর মেয়াদ শেষ হওয়ায় আগের কমিটি ভেঙ্গে দিয়ে সর্বসম্মতিক্রমে ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি নারায়ন চন্দ্র দাস নান্নু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন, সাংগঠনিক সম্পাদক রাসেল সরদার, সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, কোষাধ্যক্ষ মেহেদী হাসান, দপ্তর সম্পাদক ময়জুল হক, প্রচার সম্পাদক উত্তম কুমার, ক্রীড়া সম্পাদক আব্দুর রউফ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক বাবু মহন্ত, কার্যনির্বাহী সদস্য এমদাদুল হক, অনিক, আব্দুস সোবহান বিপ্লব ও হাসান মাহমুদ। উপদেষ্টা আতাউর রহমান, ফয়জার রহমান, আব্দুর রাজ্জাক মজু, নজরুল ইসলাম ও আতাউর রহমান।
সমিতির নওগাঁ জেলা শাখার সভাপতি আব্দুর রাজ্জাক এতে প্রধান অতিথি, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রধান বক্তা, সিনিয়র সহ-সভাপতি যতিশ চন্দ্র, সহ-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, মহাদেবপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ শাহাদৎ হোসেন, প্রচার সম্পাদক রাসেল সরদার, ক্রীড়া সম্পাদক মোস্তাকিন মোস্তাক ও সদস্য মোজাহারুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলা শাখার সভাপতির অনুপস্থিতিতে সাধারণ সম্পাদক সাইদুর রহমান এতে সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন সহ-সাধারণ সম্পাদক মোবারক হোসেন। সভায় সমিতির বার্ষিক রিপোর্ট ও আয় ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয়। বক্তারা উত্তরের জেলা নওগাঁর মহাদেবপুরে ক্ষুদ্র ও মাঝারি ইঞ্জিনিয়ারিং খাতে আরো বেশি বিনিয়োগের আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ময়লার স্তুপ থেকে জীবিত নবজাতক কন্যা সন্তান উদ্ধার
দখলীয় জমিকে বেদখল দেখিয়ে প্রতিবেদনের পর রাতারাতি ঘর তুলে জমি দখলের দাবি
দাদপুরে দীর্ঘদিনের অবহেলিত রাস্তা এসবি করণ সম্পন্ন
টঙ্গীতে র্যাব-১-এর বিশেষ মাদকবিরোধী অভিযানে ১৭ মাদক কারবারি ও সেবনকারী আটক
এইচএসসি পরীক্ষা সুষ্ঠু করতে নরসিংদীতে কঠোর বিধিনিষেধ আরোপ
গ্রাম্য বিরোধের জের সিংড়ায় পারিল গ্রামে ৮ বছরে ব্যবসা প্রতিষ্ঠান লুট, ৩ মাস যাবত বন্ধ
চাকরির ফাঁকে দেশি-বিদেশি অর্ধশতাধিক জাতের আম চাষে সফল রেজাউল
শিবচরে ১১৬৫ পিস ইয়াবাসহ কথিত মাদক ব্যবসায়ী আটক
মনপুরায় তরুণীকে উত্ত্যক্ত ও শ্লীলতাহানি থানায় লিখিত অভিযোগ
রায়গঞ্জে ইমাম ও মন্দির কমিটির নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়
পিরোজপুরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত
গোদাগাড়ীতে মাদকমুক্ত সমাজ গঠনে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত