ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

রাজবাড়ীতে বাড়ি থেকে মাকে বের করে দিল ছেলে-পুত্রবধূ!


কামরুন্নাহার, রাজবাড়ী photo কামরুন্নাহার, রাজবাড়ী
প্রকাশিত: ১০-৯-২০২৫ রাত ৯:২২

রাজবাড়ী জেলাধীন পাংশা পৌর এলাকার মাগুড়াডাঙ্গী গ্রামে নিজের গর্ভধারিণী মায়ের সম্পত্তি বিক্রি ও নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে ছেলে খোন্দকার ফজলে রাব্বী সাগর ও পুত্রবধূ শারমিন সুলতানা মুন্নির বিরুদ্ধে। একইসাথে প্রতারণার মাধ্যমে মায়ের সম্পত্তি দখলে রেখে তা জালিয়াতি করে বিক্রি করছে। আর এই প্রক্রিয়ার সাথে যুক্ত হয়ে স্থানীয় প্রভাবশালী ক্রেতারা প্রকাশ্যে দিবালোকে বসতবাড়ীর ঘর ভেঙে নিয়ে যাচ্ছে। থানা পুলিশের কাছে অভিযোগ দিয়েও এর কোনো প্রতিকার মিলছে না। জানা গেছে, পাংশা পৌরসভার মাগুড়াডাঙ্গী মৌজার এসএ ৩০নং খতিয়ানে বিএস ৩২৮নং খতিয়ান প্রস্তাবিত এবং আরএস ৪৯২নং দাগ ও বিএস ৪১৪নং দাগে বাড়িসহ ২ আনায় ৮৭ শতাংশ জমির মধ্যে পশ্চিমাংশের ৪৩.৫০ শতাংশ জমি প্রতারণার মাধ্যমে তার ছেলে খোন্দকার ফজলে রাব্বী ওরফে সাগর তার মা মোছা. ফিরোজা খোন্দকারের কাছ থেকে একটি হেবা দলিল করে নেন। এ অভিযোগে রাজবাড়ীর পাংশা সহকারী জজ আদালতে ছেলে খোন্দকার ফজলে রাব্বী সাগরকে বিবাদী করে মামলাও দায়ের করেন ফিরোজা খোন্দকার। এ মামলায় তিনি নিজের অনুকূলে রায় পেলে ছেলে ওই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপীল করেন। ওই মামলাটির পরবর্তী তারিখ আগামী ২৫ সেপ্টেম্বর। ফিরোজা খোন্দকার অভিযোগ করেন, তার ছেলে সাগর বিভিন্ন সময়ে এ জমি বিক্রির কথা বলে একাধিক মানুষের কাছ থেকে বায়না বাবদ টাকা নিয়েছেন। প্রথমে ৮ লক্ষ টাকা বায়না ফেরত দিলেও পরবর্তীতে অন্য এক ব্যক্তির কাছে বায়না করে টাকা নেন। দীর্ঘদিনেও জমি বিক্রি করতে না পারায় সেই বায়না বাতিল হয়ে যায়। বর্তমানে এক বিদেশ ফেরত ব্যক্তির কাছে জমি বিক্রির চেষ্টা করে সাগর। সেখানে ব্যর্থ হয়ে পাংশা শহরের প্রভাবশালী ব্যবসায়ীদের নিকট ১০ কোটি টাকা মূল্যের বাড়ী দেড় কোটি টাকায় বিক্রি করেছে বলে জানতে পেরেছি। যে জমির মালিকই নয়, তার কাছ থেকে জমি কিনে এখন আমাকেই বাড়ী থেকে উচ্ছেদ করছে। ফিরোজা খোন্দকার বলেন, ‘এ জমি আমার। আমি ছাড়া কেউ বিক্রি করতে পারবে না। আমার সাথে প্রতারণা করে জমির দলিল করেছে। আমি তার বিরুদ্ধে আদালতে মামলা করেছি। জেনে বুঝে যদি কেউ এ জমি কেনে, সে ঠকবে এবং কখনো জমি পাবে না।’ তিনি আরও অভিযোগ করেন, সাগরের স্ত্রী মুন্নি একজন প্রতারক এবং তার জমি ও সম্পদ ধ্বংস করার চেষ্টা করছেন। এর আগে তিনি মুন্নির একাধিক কাজে বাধা দেওয়ায় তার সাথে খারাপ ব্যবহার ও শারীরিক নির্যাতন করা হয়েছে। এমনকি, তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। এখন ঘর-বাড়ী ভেঙে নিয়ে যাচ্ছে। প্রভাবশালী হওয়ায় কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। ভাঙ্গারী ব্যবসায়ী আবু সায়েম বলেন, আমার কাছে সাগরের স্ত্রী মুন্নি ৫টি ঘর সাড়ে ৩ লক্ষ টাকায় বিক্রি করেছে। তাই আমি লোকজন নিয়ে ভেঙে নিয়ে যাচ্ছি। জমিটি শুনেছি সবুজ সরদার ক্রয় করেছে। এ বিষয়ে আর কিছু বলতে পারবো না। এ ব্যাপারে খোন্দকার ফজলে রাব্বী ওরফে সাগরের স্ত্রী শারমিন সুলতানা মুন্নির বাড়ীতে গেলেও পাওয়া যায়নি। পরবর্তীতে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। খোন্দকার ফজলে রাব্বী ওরফে সাগরের সাথে কথা বলতে বাড়ীতে গেলেও তাকে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। ফিরোজা খোন্দকারের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম বলেন, মামলাটির শুনানি চলছে এবং তারা আদালতে ন্যায় বিচার প্রত্যাশী। আদালতে মামলা চলমান থাকাবস্থায় জমি বিক্রি বা হস্তান্তর করার কোনো সুযোগ নেই। পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ফোর্স পাঠানো হয়। আদালত থেকে নির্দেশনা পেলে সেই অনুযায়ী কাজ করা হবে।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান