ঢাকা শনিবার, ২৭ জুন, ২০২৬

কেসিসির ৭১৯ কোটি টাকার বাজেট ঘোষনা


আরিফুর রহমান photo আরিফুর রহমান
প্রকাশিত: ১১-৯-২০২৫ দুপুর ৩:১৫

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। এবার বাজেটের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭১৯ কোটি ৫০ লাখ ৩৬ হাজার টাকা। গত অর্থবছরের তুলনায় এবারের বাজেটে উন্নয়ন বরাদ্দ কমেছে প্রায় ২৬০ কোটি টাকা। তবে অন্যান্য বছরের ন্যায় এবারের বাজেটেও নতুন করে কোন কর আরোপ করা হয়নি।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে খুলনা সিটি কর্পোরেশন মিলনায়তনে কেসিসির প্রশাসক ও খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার এ বাজেট ঘোষণা করেন।

বাজেট তথ্য সূত্রে, অন্যান্য বছরের ন্যায় এবারও কেসিসির বাজেটে নতুন কোন কর আরোপ করা হয়নি। চলতি অর্থবছরে ৭১৯ কোটি ৫০ লাখ ৩৬ হাজার টাকার বাজেটের প্রস্তাব করা হয়েছে। যার মধ্যে অধিকাংশ অর্থ দাতা সংস্থার উপর নির্ভরশীল। ২০২৪-২৫ অর্থবছরে বাজেটের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৯৮১ কোটি ৯৯ লাখ টাকা। যা সংশোধিত আকারে দাঁড়িয়েছে ৬১৮ কোটি ২৫ লাখ টাকায়। যেখানে এক বছরের ব্যবধানে বাজেটে উন্নয়ন বরাদ্দ কমেছে প্রায় ২৬০ কোটি টাকা। অন্যদিকে, কেসিসি তিনটি বিভাগকে গুরুত্ব দিয়ে এবার প্রস্তাবিত বাজেট তৈরি করেছে। বিভাগগুলো হলো-কনজারভেন্সি বিভাগ, ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন ও স্বাস্থ্য বিভাগ। এছাড়া, মহানগরীর গুরুত্বপূর্ণ, ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামত ও উন্নয়ন এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন নামে দুইটি প্রকল্প ২০১৮ সালের সেপ্টেম্বরে অনুমোদন হয়। প্রায় ১ হাজার ৪৩৬ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত হচ্ছে এই দুই প্রকল্প। এর মধ্যে সড়ক মেরামতের প্রকল্পটি গত অর্থবছরে শেষ হয়েছে। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন প্রকল্পটি শেষ হচ্ছে চলতি অর্থবছরে। ২০২১ সালে অনুমোদন হওয়া কেসিসির বর্জ্য ব্যবস্থার উন্নয়ন প্রকল্পও চলতি অর্থবছরে শেষ হচ্ছে।

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার বলেন, এটি একটি উন্নয়নমুখী বাজেট। এ বাজেটে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও জলাবদ্ধতা নিষ্কাশন এবং উন্নয়নের লক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবার স্বাস্থ্য ও বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নকে গুরুত্ব দেওয়া হয়েছে। এ বাজেটে ডেঙ্গু মোকাবেলা, নগরিক জীবন মান উন্নয়ন, নাগরিক সেবা সম্প্রসারণ ও উন্নয়নে নানা পরিকল্পনা রয়েছে৷ এছাড়াও ২০২৫ এর জুনে বেশ কিছু বড় প্রকল্প শেষ হওয়ার কারণে এবারের বাজেটের লক্ষ্যমাত্রার হার কমেছে বলে জানিয়েছেন তিনি।
তিনি জানান, কর্পোরেশনের নিজস্ব আয় দিয়ে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা এবং দৈনন্দিন কার্যক্রম পরিচালিত হয়। উন্নয়ন কাজের পুরোটাই আসে প্রকল্পের অনুকূলে সরকারি বরাদ্দ এবং দাতা সংস্থার অনুদান থেকে। ফলে নতুন কোনো প্রকল্প অনুমোদন না হলে উন্নয়ন কাজে বরাদ্দ পাওয়া যাবে না।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শরীফ আসিফ রহমান। এ সময় কেসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা,  ছাত্র প্রতিনিধি এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে দেশীয় ফল নিয়ে উৎসব করলো বাতিঘর আদর্শ পাঠাগার

গরমে ছটফটানি আর অন্ধকারের মাঝে রোগীর সেবা

যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাতার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের গভীর শোক

জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়

জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

রৌমারীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়রে সদস্যদের নিয়ে বকুল হোসেনের নির্বাচনিয় উঠন বৈঠক

সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন

চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মেহেরপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র‍্যালি ও আলোচনা সভা

বাকেরগঞ্জে ছাত্র-ছাত্রীদের মিড-ডে মিলের খাবারসহ প্রধান শিক্ষিকা ধরা, ব্যাগে মিলল ২৪ ডিম ও ২২পিস রুটি