শুধু ছয় মারলেই হবে না, স্মার্ট ক্রিকেট খেলতে হবে: লিটন
টি-টোয়েন্টি নিঃসন্দেহে চার-ছক্কার খেলা। ছক্কা মারতে পারার সামর্থ্য যাদের বেশি, সেই দল সবসময়ই এগিয়ে থাকে। তবে ছক্কা মারাই কেবল গুরুত্বপূর্ণ নয়, স্মার্ট ক্রিকেট খেলতে পারাও বড় ব্যাপার; মনে করেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।
এশিয়া কাপ টি-টোয়েন্টিতে আজ ১১ সেপ্টেম্বর নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ হংকং, অপেক্ষাকৃত দুর্বল। তবে বাংলাদেশের গ্রুপে আছে শ্রীলঙ্কা, আফগানিস্তানও। তাই বেশ পরীক্ষায়ই পড়তে হবে।
লিটন দাস বলেন, ‘এশিয়া কাপে এটা আমাদের প্রথম ম্যাচ। আপনারা জানেন আমাদের গ্রুপটা একটু ট্রিকি। আমরা যদি দ্বিতীয় রাউন্ডের (সুপার ফোর) জন্য কোয়ালিফাই করতে চাই, তাহলে আমাদেরকে প্রত্যেকটা ম্যাচই জিততে হবে। এই মুহূর্তে আমাদের লক্ষ্য হচ্ছে দ্বিতীয় রাউন্ডে যাওয়া। প্রত্যেকটা ম্যাচই গুরুত্বপূর্ণ।’
বাংলাদেশি ব্যাটারদের ছক্কা মারার সামর্থ্য বেড়েছে। ফলে টি-টোয়েন্টিতে এখন বেশ ভালো করছে টাইগাররা। জিতেছে সবশেষ তিনটি সিরিজ।
ছক্কা মারার বিষয়ে লিটন বলেন, ‘অবশ্যই, টি-টোয়েন্টি ফরম্যাটে আপনি যখন বড় বড় ছয় মারবেন এটা একটা প্লাস পয়েন্ট। আপনি জানেন যেকোনো বিপদে, পরিস্থিতি থেকে আপনি বের হয়ে আসতে পারবেন। কিন্তু একই সঙ্গে আপনাকে এটা বুঝতে হবে প্রতি ম্যাচে ছয় মারলেই চলবে না। আপনাকে বুঝতে হবে বাউন্ডারি কতখানি আছে, প্রতিপক্ষ কেমন। আমার মনে হয় আমাদেরকে স্মার্ট ক্রিকেট খেলতে হবে, শুধু ছয় মারার চেষ্টার থেকে।’
তিনি যোগ করেন, ‘আপনি কয়েকটা গেইম যদি দেখেন সাম্প্রতিক সময়ে, আমরা টপ অর্ডাররা খুব ভালো পারফরম্যান্স করেছি। মিডল অর্ডারের হাতে খুব বেশি একটা দায়িত্ব আসেনি। আমি বিশ্বাস করি মিডল অর্ডারের হাতে যখনই দায়িত্ব আসবে তারা ঘুরে দাঁড়াবে। আগেও করেছে এবং তারা করে দেখাবে।’
এমএসএম / এমএসএম
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ