ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

‎সাঘাটা খাদ্য বান্ধব ডিলার এসোসিয়েশনের কার্য্যনির্বাহী কমিটি গঠন


সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ photo সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১১-৯-২০২৫ দুপুর ৪:২৬

গাইবান্ধার সাঘাটা উপজেলায় সদ্য নিয়োগ প্রাপ্ত খাদ্য বান্ধব কর্মসূচির ডিলারদের নিয়ে  সাঘাটা খাদ্য বান্ধব ডিলার এসোসিয়েশন গঠন ও ত্রি-বার্ষিক কার্য্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে ।

‎দুপুরে সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের রাঘরপুর যোগীপাড়া মোড়ে অস্থায়ী কার্যালয়ে কমিটি গঠনের জন্য খাদ্য বান্ধব ডিলার শওকত মির্জা রোস্তমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার ওমর আলী, শামীম মন্ডল, আমিরুল ইসলাম, মেহেদী হাসান, শহিদুল ইসলাম চুন্নু, রঞ্জু মিয়া  প্রমুখ।

‎আলোচনা সভাশেষে সর্ব সম্মতি ক্রমে আগামী ৩ বছরের জন্য খাদ্য বান্ধব ডিলার শওকত মির্জা রোস্তমকে সভাপতি, শামীম মন্ডলকে সাধারণ সম্পাদক, আশরাফি আক্তারকে সাংগঠনিক সম্পাদক ও শাপলা বেগমকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়  এবং ওমর আলী, শহিদুল ইসলাম, মেহেদী হাসান, রঞ্জু মিয়া ও রফিকু দ্দৌলাকে কার্য্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত করে ১৯ সদস্যের কমিটি গঠন করা হয়।

‎‎কমিটির সদস্য হলেন, মাহফুজা বেগম, শরিফুল আরিফিন, সহিদুল ইসলাম, আতাউর রহমান, শাহিন আলম, আমিনুল ইসলাম, আহসানুল হাফিজ,  শাহানা বেগম, একরামুল হোসেন, আলী হোসেন ও ইতি বেগম ।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার