হরিরামপুরে চায়না দোয়ারি ভস্মীভূত, মোবাইল কোর্টে জরিমানা
মানিকগঞ্জের হরিরামপুরে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের অভিযানে প্রায় ৭৫০ মিটার চায়না দোয়ারি (জাল) জব্দ করে তা পুড়িয়ে ফেলা হয়েছে। এ সময় চায়না দোয়ারি মজুদ রাখার দায়ে রাজার কলতা গ্রামের আব্দুর রহমান ও চান মিয়া নামে দুজনকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমানের নেতৃত্বে উপজেলার কলতা বাজারে অভিযান চালিয়ে এ চায়না দোয়ারি জাল জব্দ করে উপজেলা হেলিপ্যাডে এনে তা ভস্মীভূত করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান জানান, কলতা বাজারে অভিযান চালিয়ে প্রায় ৭৫০ মিটার নিষিদ্ধ চায়না দোয়ারি জাল জব্দ করা হয়। পরে দুপুর ২টার দিকে উপজেলা চত্বরের পাশেই তা ভস্মীভূত করা হয়। এছাড়াও মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০-এর ৫ ধারায় দুজনকে জরিমানা করা হয়।
জব্দকৃত চায়না দোয়ারি জাল পোড়ানোর সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, হরিরামপুর থানার এসআই আব্দুস সালাম ও উপজেলা মৎস দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এমএসএম / জামান
মেঘনায় লঞ্চ থেকে পড়ে নিখোঁজ যাত্রীর মরদেহ উদ্ধার
ফটিকছড়িতে ভূজপুর থানা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত
পৃথিবীর কোনো সরকার সাত মাসে এত জনবিচ্ছিন্ন হয়নি জুড়ীতে ডাকসুর ভিপি সাদেক কায়েম
নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী মো: আজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
টঙ্গী মিলগেট মাচিমপুর কো-অপারেটিভ সোসাইটির নির্বাচন সম্পন্ন : সভাপতি আবু সাকের, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান
লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য মোঃ আবুল খায়ের ভুইয়ার ৬০ কোটি টাকার সম্মতিপত্রের সন্ধান
কুড়িগ্রামে ইলেকট্রিশিয়ানদের নিয়ে এমইপির মতবিনিময় সভা
মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার- পরিচ্ছন্নতা অভিযান
শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
রায়গঞ্জে মসজিদ-মন্দির, স্কুল ও কবরস্থানে ৩ শতাধিক গাছের চারা রোপণ
মেঘনায় নৌকা ডুবিতে নিখোঁজের দুই দিন পর ৩ ভাইবোনের মরদেহ উদ্ধার