টাঙ্গাইলে নিউ ধলেশ্বরী নদীতে বালুবাহী বাল্কহেড চলাচলের ভাঙনে ৪০ পরিবার নিঃস্ব
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নিউ ধলেশ্বরী নদীতে বালুবাহী ভারি গাড়ি বাল্কহেড চলাচলের কারণে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। হাতিয়া, দশকিয়া, বালিয়াচড়া ও আনালিয়াবাড়ী গ্রামের অন্তত ৪০টি পরিবার তাদের বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। নদীগর্ভে বিলীন হয়ে গেছে ঘরবাড়ি, ভিটেমাটি ও জীবনের সঞ্চয়। এছাড়াও বহু বাড়িঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জের প্রভাবশালীদের বালুমহাল থেকে প্রতিদিন শতাধিক বালুবাহী বাল্কহেড এই নদীপথে চলাচল করছে। ভারী এসব নৌযানের ঢেউয়ে নদীর দুই পাড়ে তীব্র ভাঙন সৃষ্টি হচ্ছে। প্রতিবছর অসংখ্য পরিবার ভাঙনের শিকার হলেও বালুব্যবসায়ীরা কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে জিওব্যাগ ফেলার মতো উদ্যোগ কখনোই বাস্তবায়ন হয়নি। চলতি বছরে ভয়াবহ ভাঙনের কবলে পড়ে হাতিয়া, দশকিয়া ও বালিয়াচড়া গ্রামের জুব্বার মুন্সি, আনোয়ার হোসেন, আলী, আষান আলী, শাহাদৎ, সাহেব আলী, বারেক, ফিরোজা, ছাত্তার, আবু বকর, গাজী, মিনহাজ, শাহ আলম, মাজেদ আলী, কোরবান আলী'সহ বহু পরিবারের ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। একইভাবে হাতিয়া গ্রামের মুজাম, মোকাদ্দেছ, আজাহার, নয়ান আলী, রাজ্জাক, শহিদ, রফিকুল, তুলা মিয়া প্রমুখসহ অগণিত মানুষ আজ নিঃস্ব। ক্ষতিগ্রস্তরা বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। নদী ভাঙনে সর্বস্ব হারিয়ে বিক্ষুব্ধ স্থানীয়রা সম্প্রতি নিউ ধলেশ্বরী নদীতে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ করে দেন। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে প্রভাবশালী বালুব্যবসায়ীরা। অভিযোগ রয়েছে, তাদের প্রভাবেই হাতিয়া, দশকিয়া ও বালিয়াচড়া গ্রামের যেসব ব্যবসায়ীর এলেঙ্গায় দোকান রয়েছে সেগুলো জোরপূর্বক বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে অন্তত ১২টি দোকান এক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে। এছাড়া হুমকি দেওয়া হয়েছে, এসব গ্রামের কাউকে এলেঙ্গায় দেখা গেলে গণপিটুনি দেওয়া হবে। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন ভাঙনকবলিত মানুষেরা। স্থানীয়দের প্রতিবাদের মুখে ধলাটেংগর, পাথাইলকান্দি, এলেঙ্গা ও পৌলি এলাকার প্রায় ২০টি বালুঘাটে বালু পরিবহন বন্ধ হয়ে যায়। এতে বালুব্যবসায়ীরাও ক্ষুব্ধ হয়ে ওঠে। তবে নিরাপত্তার অভাবে সাধারণ মানুষ প্রশাসনের কাছে অভিযোগ জানাতে পারছেন না। এ বিষয়ে এলেঙ্গা বাসস্ট্যান্ড বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হালিম সরকার দোকান বন্ধের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খায়রুল ইসলাম বলেন, “আমি বিষয়টি সম্পর্কে এখনো অবগত নই। তবে লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এমএসএম / এমএসএম
বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন
নড়াইলে শারীরিক প্রতিবন্ধির জমির গাছপালা কেটে দখল চেষ্টার ঘটনায় থানায় অভিযোগ
সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন
ধামইরহাট-পত্নীতলায় কোন চাঁদাবাজি চলবেনা চাঁদা চাইলেই বেধে রাখবেনঃ এনামুল হক এম.পি
১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু
কানাইঘাটে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ
ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাউফলকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি
টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মি থানায় হস্তান্তর
চিকিৎসাসেবার নতুন ঠিকানা: গোবিন্দগঞ্জে ডেলটা ডায়াগনস্টিকের শুভযাত্রা
নোবিপ্রবিতে অ্যালামনাই-স্টুডেন্ট ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
রায়গঞ্জে ‘সেচের নামে ধান আদায় বন্ধে’ পাম্প মালিক-অপারেটরদের নিয়ে সভা
ধুনটে খাসজমি ও সরকারি খাল দখলের অভিযোগ, ঝুঁকিতে ৩০০ একর ফসলি জমি