ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬

পল্লী বিদ্যুতের লোডশেডিংয়ে অতিষ্ঠ বাকেরগঞ্জ বাসী


মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ photo মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ
প্রকাশিত: ১২-৯-২০২৫ বিকাল ৬:১

আবারও বিদ্যুৎ সাশ্রয়ের নামে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলা শহরজুড়ে শুরু হয়েছে বিদ্যুতের লোডশেডিং। দিন নেই রাত নেই ২৪ ঘণ্টায় কম করে হলেও ৮ /১০বার লোডশেডিং করা হচ্ছে। একেতো ভ্যাপসা গরম, তার উপর ঘন্টার পর ঘন্টা লোডশেডিংয়ের ফলে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। দিনের পাশাপাশি রাতেও সমানতালে লোডশেডিং করা হচ্ছে। ফলে শিশু, বৃদ্ধসহ বিভিন্ন বয়সের মানুষ গরমে আক্রান্ত হয়ে বিভিন্ন রোগে ভুগছেন।

ভুক্তভোগীদের অভিযোগ, বারবার বাকেরগঞ্জ  পল্লী বিদ্যুৎকে ফোন করলেও তারা ফোন রিসিভ করে না।কিন্তু আবারও দিনে রাতে মিলিয়ে ৮-১০ ঘণ্টা থাকছে না বিদ্যুৎ। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন গ্রাহকরা। অনেকেই বলছেন, ঘন ঘন বিদ্যুতের উঠানামার কারণে বেশি পরিমাণ ইউনিট কাটা হচ্ছে। এ বিষয়টিকে  পল্লী বিদ্যুতের অদায়িত্বশীল আচরণ বলছেন গ্রাহকরা। গত দুই তিন দিন ধরে সাধারণ মানুষ। অনেকেই বলছেন, লোডশেডিং করা হচ্ছে ঠিকই। কিন্তু বাকেরগঞ্জ শহর জুড়ে অসংখ্য ব্যাটারিচালিত টমটম আর অটোরিকশা চার্জের গ্যারেজ গুলো ঠিকই চলছে। গত শীত মৌসুমে মানুষজন অপ্রয়োজনে বিদ্যুৎ ব্যবহার না করায় লোডশেডিং তেমন একটা ছিলো না। এখন গরম এসেছে। জলবায়ুর পরিবর্তনের কারণে গরম অন্য বছরের তুলনায় বাড়ছে। কিন্তু লোডশেডিং কমছে না। এর পেছনে টমটম ও অটোরিকশার চার্জ দেয়াকে দায়ী করছেন অনেকে। একদিকে গরম ও অন্যদিকে লোডশেডিং করায় অতিষ্ঠ হয়ে মানুষ বিকল্প উপায় হিসেবে চার্জার ফ্যানের দিকে ঝুঁকছেন। এ সুযোগে এক শ্রেণির ব্যবসায়ীরা এখন চার্জার ফ্যানের দামও বাড়িয়ে দিয়েছে।

এতে করে সাধারণ মানুষ পড়েছেন চরম বিপাকে।জানা যায়, দেশব্যাপী চলছে প্রচন্ড তাপদাহ। এর মধ্যে বাকেরগঞ্জ  জুড়ে ঘন ঘন বিদ্যুৎ আসা যাওয়ার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বাসা-বাড়িতে থাকা বৃদ্ধ ও শিশুরা অসুস্থ হয়ে পড়ছেন গরমে। বিদ্যুৎ অফিস থেকে শিডিউল দেয়া হলেও তারাই মানছে না নিয়ম। পবিত্র রমজান মাসে ইফতার, তারাবিহ নামাজ কিংবা সাহরি সব সময়ই নেয়া হতো বিদ্যুৎ।গরমে অতিষ্ঠ হয়ে বিদ্যুৎ অফিসে এলাকাবাসী একাধিকবার ফোন দিয়ে বিষয়টি জানতে চাইলেও কেউ রিসিভ না করায় ভোগান্তি আরও বেড়েছে। পল্লী বিদ্যুতেরও অবস্থা তো আরও ভয়াবহ।
এ বিষয়ে বাকেরগঞ্জ পল্লী বিদ্যুতের ডিজিএম মাজহারুল  ইসলাম  সাথে কথা বললে সে জানায় পাওয়ারের কারণে গত দুই এক দিন ধরে সব জায়গায় লোডশেডিং ছিল এখন আর লোডশেডিং হবে না বলে আমরা আশা করি

এমএসএম / এমএসএম

প্রশাসনিক অনিয়ম ও অনৈতিকতার অভিযোগে বিদ্ধ বাঘা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা

​রাণীনগরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করলেন এসিল্যান্ড, পাইপ জব্দ

শালিখায় সিএনআরএস এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

রৌমারী সীমান্তে পতাকা বৈঠকে সমাধান হয়নি, সীমান্তের শুন্য রেখায় অনিশ্চয়তায় ৯ বাংলাদেশি

নেত্রকোণার সদর উপজেলায় প্রবাসী আজিজের খরিদা সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ

ভিক্ষুক বৃদ্ধা'র স্বামীর পৈত্রিক সম্পত্তি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ

বাকেরগঞ্জে কলেজছাত্র সজিব হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে ঘুরতে নিয়ে কিশোরীকে গণধর্ষণ, প্রেমিকসহ গ্রেফতার-৩

"মা" কে নির্যাতন করার অভিযোগে দুই সন্তান আটক, কারাগারে প্রেরণ। 

সাংবাদিক মিজানকে হত্যার হুমকি আল আজিমের নামে মিথ্যা মামলার প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন

সিংড়ায় বজ্রপাতে কলেজ ছাত্রের মৃত্যু

রাজস্থলীতে জলবায়ু পরিবর্তন নিয়ে দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত

বাঘায় সাজাপ্রাপ্ত আসামি সহ ৪ জন আটক, যৌতুক আইনে সাজা ভোগ করছিলেন একজন