শ্রীলঙ্কার বিপক্ষে দ্বৈরথ নিয়ে ভাবছেন না সাকিব, ম্যাচ জেতা গুরুত্বপূর্ণ
এশিয়া কাপের শুরুর ম্যাচটিতে দারুণ করেছে বাংলাদেশ দল। তবে সুপার ফোরে যেতে হলে আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে পেসার তানজিম হাসান সাকিব জানিয়েছেন, লঙ্কানদের বিপক্ষে দ্বৈরথ নিয়ে ভাবছেন না তিনি।
বাংলাদেশের কাছে ম্যাচ জেতাই গুরুত্বপূর্ণ দাবি করে সাকিব বলেন, ‘দ্বৈরথ আসলে থাকবেই। একটা টুর্নামেন্টে আপনি যে দলের বিপক্ষেই খেলেন না কেন জেতাটা মূখ্য বিষয়। এটা হোক শ্রীলঙ্কা, আফগানিস্তান, হোক ভারত-পাকিস্তান। সুতরাং আমরা মাঠে জেতার জন্যই মাঠে নামব। দ্বৈরথ-আমার কাছে এগুলো কোনো কিছু মুখ্য বিষয় না। ম্যাচ জেতা গুরুত্বপূর্ণ।’
শ্রীলঙ্কার বিপক্ষে সাম্প্রতিক সময়ে খেলার অভিজ্ঞতা বাড়তি আত্মবিশ্বাস যোগাবে বলে বিশ্বাস সাকিবের, ‘এশিয়া কাপের আগে আমরা শ্রীলঙ্কার বিপক্ষে প্রচুর ম্যাচ খেলেছি। আমরা তো পূর্ণাঙ্গ একটা সিরিজ খেলেছি- টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি ছিল। আমরা তাদের সব খেলোয়াড়কেই ভালো জানি। আমরা ঠিকঠাক পরিকল্পনা করব। অবশ্যই, তাদের বেশ কয়েকজন ভালো খেলোয়াড় আছে এবং আমরা তাদের আটকানোর চেষ্টা করব।’
এশিয়া কাপ শুরুর আগেই বাংলাদেশ জানিয়েছিল রান রেট নয় জয়ই তাদের কাছে মুখ্য। সাকিব বলেন, ‘আমাদের অ্যাপ্রোচ একবারে সোজাসাপ্টা, আমার জেতার জন্যই মাঠে যাব। শ্রীলঙ্কার সাথে আমরা সিরিজ জিতেছি, এটা আমাদের আত্মবিশ্বাস দেবে। আমার জেতার জন্যই মাঠে নামব। আমরা আমাদের সেরা ক্রিকেট খেলব, ইনশাআল্লাহ।
এমএসএম / এমএসএম
জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল
দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়
বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান
চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট
মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি
এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল
ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড