কিশোরগঞ্জের কটিয়াদীতে ফুটবল টুর্নামেন্ট
কিশোরগঞ্জের কটিয়াদীতে লক্ষ টাকা প্রাইজমানি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে মধ্যপাড়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে মধ্যপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে ব্ল্যাক মাম্বা ফুটবল একাদশ, বাজিতপুর বনাম কটিয়াদী প্রবাহ স্পোর্টিং ক্লাবের মধ্যকার টুর্নামেন্টের ২য় সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। এসময় বানিয়াগ্রাম বাজার বণিক সমিতির সভাপতি হাবিবুর রহমান ভূইয়ার সভাপতিত্বে ও আচমিতা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির দুলালের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে বিএনপি হতে মনোনয়ন প্রত্যাশী সুইডিশ সরকারের অর্থনীতিবিদ আলহাজ্ব শহিদুজ্জামান কাকন। খেলার শুভ উদ্বোধন করেন কটিয়াদী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান মাস্টার এবং বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আচমিতা ইউনিয়ন যুব দলের সাবেক সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চান্দপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাদেকুর রহমান, আচমিতা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন বেপারী, আচমিতা ইউনিয়ন যুব দলের সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা গণজাগরণ দলের সাধারণ সম্পাদক ও আচমিতা ইউনিয়ন কৃষক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ উদ্দিন শরীফ প্রমুখ।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান