ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

‎সাঘাটায় করতোয়া নদী থেকে অবৈধ বালু বিক্রেতা গ্রেফতার


সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ photo সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৩-৯-২০২৫ দুপুর ২:৩

 গাইবান্ধার সাঘাটা উপজেলার সতীতলা গ্রামে করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
‎
‎জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে করতোয়া নদী খননের পর বালু সরকারি নিলামের মাধ্যমে বিক্রি করা হয়। তবে প্রায় এক বছর আগে সেই কাজের মেয়াদ শেষ হয়ে যায়। এরপর থেকে নদী থেকে বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ। এ অবস্থায় শনিবার অবৈধভাবে বালু উত্তোলনের সময় সেনাবাহিনী অভিযান চালিয়ে চারজনকে আটক করে এবং পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করে।
‎
‎গ্রেফতারকৃতরা হলেন সতীতলা গ্রামের গোলাম মোস্তফার ছেলে আহমদ মুন্সী (৫৫), হামিদ আলীর ছেলে মাজেদ (৪০), গাজীপুরের তুমিজউদ্দিনের ছেলে হানিফ (৩০) ও সাতক্ষীরার আমজাদ সরদারের ছেলে আব্দুর রহমান (২৮)।
‎
‎অভিযান চলাকালে সেনাবাহিনী তিনটি ভেকু মেশিন, দুটি জাম ট্রাক ও একটি কাকড়াগাড়ি জব্দ করে।
‎
‎অভিযান পরিচালনাকারী ক্যাপ্টেন তামিম জানান, চলমান অভিযানের অংশ হিসেবে গোবিন্দগঞ্জের দিকে যাওয়ার সময় একটি অবৈধ কাকড়াগাড়ি বালু বোঝাই করে পালানোর চেষ্টা করে। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে কাগজপত্র যাচাই করি এবং দেখি তাদের অনুমোদনের মেয়াদ শেষ হয়ে গেছে। তাই অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চারজনকে আটক করা হয়।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার