ঢাকা শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

বিএনপি নিয়ে কোন ষড়যন্ত্রই সফল হবে না


অশোক কুমার বিশ্বাস,  মনিরামপুর photo অশোক কুমার বিশ্বাস, মনিরামপুর
প্রকাশিত: ১৪-৯-২০২৫ দুপুর ১:১৭

দেশ নায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা গণমানুষের দৌর গড়ায় পৌছে দিতে হবে। বিএনপি নিয়ে যতই ষড়যন্ত্র হোক না কেনো সফল হবে না। অতীতে পতিত সরকারের নানা নির্যাতন, হামলা-হামলা উপেক্ষা দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে দল এগিয়ে গেছে। দলটি তৃণমূল পর্যায় আরও সু-সংগঠিত হয়েছে। ভবিষ্যতে দেশ-বিদেশী ষড়যন্ত্র রুখতে সব দ্বিধা-দ্বন্দ্ব ভ’লে গিয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবেলার জন্য শহীদ জিয়ার সৈনিকদের প্রস্তুত থাকতে হবে।
শনিবার মণিরামপুরের চিনাটোলা বাজারে স্থানীয় বিএনপি আয়োজিত দেশ নায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা আলোচনা উপলক্ষ্যে পথসভায় বক্তারা এসব কথা বলেন। 
চিনাটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পথসভায় শ্যামকুড় ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা বিএনপির সভাপতি সাবেক পৌরমেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন বলেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে দেশ নায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মধ্যে দিয়ে সমৃদ্ধশালী দেশ গঠিত হবে। এতে বিশ্ব দরবারে দেশের মর্যাদা বৃদ্ধি পাবে। কিন্তু একটি মহল বিএনপিকে প্রশ্নবিদ্ধ করতে নানা ষড়যন্ত্র শুরু করছে। অতীতেও এসব ষড়যন্ত্র হলেও দলের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ থেকে তা মোকাবেলা করেছে।
বিশেষ অতিথি উপজেলা বিএনপির সাবেক মোহাম্মদ মুছা বলেন, আগামী নির্বাচনে দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষেই কাজ করে এই সংসদীয় আসন দেশ নায়ক তারেক রহমানকে উপহার দিতে হবে। ৩১ দফা মানুষের দৌরগড়ায় পৌছে দিতে হবে।
বিশেষ অতিথি উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টু বলেন, বিএনপির আকাশ চুম্বি জনপ্রিয়তায় একটি গোষ্টী ইর্ষনীয় হয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। কোন সড়যন্ত্রই কাজ হবে না। আগামী নির্বাচনে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত হবে। 
ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বুলবুল আহম্মেদের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মকবুল ইসলাম, পৌর বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হাই, সহসভাপতি সন্তোষ স্বর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন বিশ্বাস, ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মাহাবুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুক্তার হোসেন, মশিয়ার রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মফিজুর রহমান, অ্যাডভোকেট মুজিবুর রহমান, যুগ্ম সম্পাদক সামছুজ্জামান শান্ত, নাজমুল হক লিটন, রবিউল ইসলাম, বিএনপির নেতা গাজী আলতাফ হোসেন, জুলফ্ফিার আলী ভুট্রোসহ প্রমুখ। সভা শেষে নেতৃবৃন্দ  দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরন করেন। 
অনেক দিন পর এক মঞ্চে উপজেলার বিএনপির শীর্ষ তিন নেতার উপস্থিতিতে স্থানীয় নেতা-কর্মেিদর মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। এক পর্যায় পথসভাপটি বিরাট জনসভার রুপ লাখ করে।
অপরদিকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা ইফতেখার সেলিম অগ্নি উপজেলার পূর্বাঞ্চলের বিভিন্ন ইউনিয়নের বাজারে পথসভা করেন। এসময় তিনি আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য আহবান জানান।

এমএসএম / এমএসএম

বিলাইছড়ি উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

নড়াইলে শারীরিক প্রতিবন্ধির জমির গাছপালা কেটে দখল চেষ্টার ঘটনায় থানায় অভিযোগ

সান্তাহারে ভক্তিবেদান্ত গীতা নিকেতনের বর্ষপূর্তি উৎসব পালন

ধামইরহাট-পত্নীতলায় কোন চাঁদাবাজি চলবেনা চাঁদা চাইলেই বেধে রাখবেনঃ এনামুল হক এম.পি

১৯ নভেম্বর থেকে ঢাকা-পাবনা রুটে নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু

কানাইঘাটে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাউফলকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়া সম্ভব: ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি

টেকনাফে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জিম্মি থানায় হস্তান্তর

চিকিৎসাসেবার নতুন ঠিকানা: গোবিন্দগঞ্জে ডেলটা ডায়াগনস্টিকের শুভযাত্রা

নোবিপ্রবিতে অ্যালামনাই-স্টুডেন্ট ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রায়গঞ্জে ‘সেচের নামে ধান আদায় বন্ধে’ পাম্প মালিক-অপারেটরদের নিয়ে সভা

ধুনটে খাসজমি ও সরকারি খাল দখলের অভিযোগ, ঝুঁকিতে ৩০০ একর ফসলি জমি

মিরসরাইয়ের এমপি নুরুল আমিন এলাকার অবহেলিত রাস্তা পরিদর্শন করছেন