খাগড়াছড়ির আনন্দনগর মহল্লা কমিটি গঠন
খাগড়াছড়ি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আ: রব রাজা বলেছেন,পাহাড়ে সম্প্রীতি ও উন্নয়ন ওয়াদুদ ভূঁইয়ার অবদান। ২০০১ সালে নির্বাচিত হওয়ার পর পাহাড়ে উন্নয়নের দ্বার খুলেছে। শনিবার ( ১৩ সেপ্টেম্বর ২০২৫) রাতে আনন্দ নগর শ্রী শ্রী ভূবনেশ্বরী কালী মন্দিরে খাগড়াছড়ির ৭নং পৌর ওয়ার্ড বিএনপির অধিনস্থ ”আনন্দ নগর মহল্লা কমিটি গঠনের লক্ষে আলোচনা সভায়” প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাধ্যমে পাহাড়ের আনাচে-কানাচে উন্নয়ন করেছেন। যার ফলে এক সময়ের অবহেলিত পার্বত্য চট্টগ্রাম এখন উন্নয়নের ধারাবাহিকতা চলমান রয়েছে জানিয়ে বিএনপির উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন।
বিগত সময়ের কথা তুলে ধরে এ সময় তিনি আরো বলেন, খাগড়াছড়ি বিএনপি সংঘাত চায় না বলে মন্তব্য করে সকলকে মিলেমিশে এক হয়ে কাজ করতে চায় বলে উল্লেখ করে তিনি আরো বলেন, তারুণ্যের অহংকার তারেক রহমানের নির্দেশনায় মহল্লা কমিটি গঠনের মাধ্যমে প্রতিটি মহল্লায় অপ্রীতিকর ঘটনা প্রতিরোধসহ শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করা হচ্ছে। তাই সকলকে নিরাপদ এবং নির্ভয়ে পুজা উদযাপনসহ বসবাসের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধান অতিথি।
এতে ৭নং পৌর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে ভূবনেশ্বরী কালী মন্দিরের সাধারন সম্পাদক সাধন পালের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির প্রচার সম্পাদক ও পৌর বিএনপির সহ-সভাপতি আহছান উল্লাহ মিলন, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও পৌর বিএনপির সাধারন সম্পাদক মো: নজরুল আলম,জেলা বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অশোক মজুমদার, পৌর বিএনপির সাংগঠনিক ইসমাইল হোসেনসহ অনেকে বক্তব্য রাখেন।
পরে ৭নং পৌর ওয়ার্ড বিএনপির অধিনস্থ আনন্দ নগর মহল্লা কমিটি গঠন করা হয়। এতে খাগড়াছড়ি ৭নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: জুলহাস ফরাজীকে সভাপতি ও রাজীব রায়কে সাধারন সম্পাদক করে আংশিক কমিটি ঘোষনা করেন প্রধান অতিথি। উক্ত কমিটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে এতে জানানো হয়।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান