ম্যান সিটির বড় জয়
ইংলিশ প্রিমিয়ার লিগে সবশেষ ম্যাচে সাউদাম্পটনের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ম্যানচেস্টার সিটি। তবে উয়েফা চ্যাম্পিয়নস লিগে এর আগের ম্যাচেই তারা আরবি লাইপজিগকে উড়িয়ে দিয়েছে ৬-৩ গোলের ব্যবধানে।
এক ম্যাচ পর আবারো প্রতিপক্ষের জালে আধডজন গোল দিল পেপ গার্দিওলার দল। এবার প্রতিপক্ষের নাম ইংল্যান্ডের তৃতীয় বিভাগের ক্লাব ওয়াইকম্ব ওয়ান্ডারার্স। তাদের বিপক্ষে জয় পেতে কষ্টই হয়নি ইংলিশ চ্যাম্পিয়নদের।
অবশ্য ইএফএল কাপের তৃতীয় ম্যাচটিতে শুরুতেই গোল করে সিটিজেনদের মনে ভয় ঢুকিয়ে দিয়েছিলো ওয়াইকম্ব। তাতে ভড়কে না গিয়ে বরং গুনে গুনে ৬টি গোল দিয়েছে ম্যান সিটি, জিতেছে ৬-১ গোলে।
মঙ্গলবার রাতে শুরুর গোলটি বাদ দিলে ম্যান সিটির সামনে ঠিক দাঁড়াতেই পারেনি ওয়াইকম্ব। ম্যাচের ২২ মিনিটের সময় প্রথম গোলটি করেন ওয়াইকম্বের ফরোয়ার্ড ব্র্যান্ডন হানলান।
সমতায় ফিরতে মাত্র ৭ মিনিট লাগে সিটিজেনদের। সমতাসূচক গোলটি করেন কেভিন ডি ব্রুইন। ম্যাচের ৪৩ মিনিটের সময় দলকে এগিয়ে দেন রিয়াদ মাহরেজ আর প্রথমার্ধের অতিরিক্ত যোগ করা সময়ে ব্যবধান ৩-১ করেন ফিল ফোডেন।
দ্বিতীয়ার্ধেও সমান তিনটি গোল করে ম্যান সিটি। যার প্রথমটির জন্য অপেক্ষা করতে হয় ম্যাচের ৭১ মিনিট পর্যন্ত। এবার গোল করেন ফেররান তোরেস। পরে ৮৩ মিনিটের সময় রিয়াদ মাহরেজ ও ৮৮ মিনিটে শেষ গোলটি করেন কোল পালমার।
একইদিন ইএফএল কাপের আরেক ম্যাচে নরউইচ সিটিকে ৩-০ গোলে হারিয়েছে লিভারপুল। জোড়া গোল করেছেন তাকুমি মিনামিনো, অন্য গোলটি ডিভক অরিগির।
জামান / জামান
মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়
১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব
মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব
জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স