ফরম ফিলাপের বাড়তি ফি’র প্রতিবাদে বোনারপাড়া সরকারি কলেজে শিক্ষার্থীদের মানববন্ধন
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: ফরম ফিলাপের অতিরিক্ত ফি কমানোর দাবিতে মানববন্ধন করেছে বোনারপাড়া সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা। রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে কলেজ গেটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন মো. মনিরুজ্জামান শুভ, শাকিল আহমেদ রুদ্র, মেজবাহুল মীম, রাফিদুল ইসলাম রাফিদ, আরাফাত হোসেনসহ অন্যান্য শিক্ষার্থীরা। বক্তারা বলেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ কৃষি নির্ভর জীবনযাপন করেন। অথচ শিক্ষা ব্যয় দিন দিন বাড়িয়ে শিক্ষার পথ সংকুচিত করা হচ্ছে। এর স্পষ্ট উদাহরণ হলো পরীক্ষার ফরম ফিলাপের ফি বৃদ্ধি। কলেজ কর্তৃপক্ষ সেশন ফি’র নামে অতিরিক্ত টাকা নিচ্ছে। ইনকোর্স পরীক্ষার জন্য ৬০০ টাকা দেওয়ার পরও আবার অতিরিক্ত ১৫০ টাকা আরোপ করেছে প্রশাসন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুযায়ী প্রতি সাবজেক্টে ফি বাড়ানোকে শিক্ষার্থীরা ‘নেক্কারজনক’ আখ্যা দিয়ে তা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা গণস্বাক্ষর কর্মসূচি পালন করে এবং অধ্যক্ষ বরাবর স্বারকলিপি প্রদান করেন।
তবে কলেজ প্রশাসন তাদের অবস্থান থেকে সরে আসেনি। এ অবস্থানের তীব্র নিন্দা জানিয়েছে শিক্ষার্থীরা।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ