বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারো সভাপতি হচ্ছেন সৌরভ গাঙ্গুলি!
ভারতের ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) বা বাংলা ক্রিকেট সংস্থা হল পশ্চিমবঙ্গ রাজ্যের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। এই অঞ্চলের ক্রিকেটের আবারো দায়িত্ব পেতে যাচ্ছেন সৌরভ গাঙ্গুলি। আবারো সিএবির সভাপতি হচ্ছেন তিন।
আগামী ২২ সেপ্টেম্বর নির্বাচন সিএবিতে। তার আগে আজ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, সৌরভ এবং তার প্যানেল আজই মনোনয়ন জমা দেবেন। বিরোধীদের কেউ নির্বাচনে অংশ না নেওয়ার সম্ভবাবনাই বেশি, তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিএবি প্রেসিডেন্ট হতে যাচ্ছেন সৌরভ।
আগামী ২৮ সেপ্টেম্বর ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভা। সেখানে সিএবির প্রতিনিধিত্ব করবেন সৌরভই। শুক্রবার সব রাজ্যসংস্থা তাদের প্রতিনিধির নাম বোর্ডের কাছে পাঠিয়ে দিয়েছে। সিএবি জমা দিয়েছে সৌরভের নাম। ফলে শুক্রবারই অনেকটা নিশ্চিত হয়ে গেছে যে, সৌরভই বাংলার ক্রিকেটের মসনদে বসতে চলেছেন।
সৌরভের সভাপতি হওয়া কার্যত নিশ্চিত হয়ে গেলেও তার প্যানেল নিয়ে ধোঁয়াশা রয়েছে। সচিব কে হবেন? দু’টি নাম নিয়ে গুঞ্জন আছে। সঞ্জয় দাস এবং বাবলু কোলে। বাবলু এর আগেও সিএবির সচিব ছিলেন। তাই অনেকেই মনে করছেন তারই সচিব হওয়া উচিত।
জাতীয় ক্রীড়া আইন যেহেতু এখনও কার্যকর হয়নি, তাই লোধা নিয়মেই নির্বাচন করছে সিএবি। সেই নিয়মে এখনও এক বছরের কাছাকাছি তিনি সিএবির পদে থাকতে পারবেন। বাবলু সচিব হলে সঞ্জয় কোষাধ্যক্ষ হতে পারেন। তাকে যুগ্ম সচিবের পদও দেওয়া হতে পারে।
এমএসএম / এমএসএম
জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল
দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়
বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান
চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট
মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি
এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল
ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড