ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ভোলাহাটে ক্যান্সার সচেতনতা মুলক সেমিনার


বিএম শামিম, টুঙ্গিপাড়া photo বিএম শামিম, টুঙ্গিপাড়া
প্রকাশিত: ১৫-৯-২০২৫ দুপুর ১:৩৫

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সাইফুননেসা দাতব্য চিকিৎসালয়ের সৌজন্যে ডাইসিন গ্রুপের আয়োজনে পল্লীমঙ্গল বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ জাতীয় ইউনেস্কো কমিশনের (BNCU) বাস্তবায়নে ক্যান্সার সচেতনতা মুলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

১৫ সেপ্টেম্বর  সোমবার সকাল ৯ টার সময় ডাইসিন গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে  ক্যান্সার সচেতনতা মূলক সেমিনার অনুষ্ঠিত হয়। ইউনেস্কোর অংশগ্রহণ কর্মসূচীতে বাংলাদেশে ক্যান্সার শিক্ষা ও সচেতনতার ক্ষেত্রে ঘাটতিগুলি বোঝা এবং সম্ভাব্য সমাধান খুঁজে বের করা, মহিলাদের মধ্যে চ্যালেঞ্জগুলির উপর  বিশেষ জোর দেয়া হয়। এসময় ইউনেস্কো অংশগ্রহণ কর্মসূচি ২০২৪-২৫  পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ডাঃ সাবিনা ইয়াসমিন, প্রতিষ্ঠাতা ও সভাপতি, ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ ট্রাস্ট বাংলাদেশ এর সহ-পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজি বিভাগ সহযোগী অধ্যাপক ডাঃ মুস্তাক ইবনে আইয়ুব, একই কর্মসূচির সহকারী পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক কানিজ ফাতেমা বিস্তারিত ক্যান্সার বিষয়ে উপস্থিতদের মাঝে বিভিন্ন দিক তুলে ধরেন। এছাড়াও বক্তব্য রাখেন, ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনী বিশেষজ্ঞ ডাঃ মোসা: মোসফিকা কাওসারী লিসা ও সাইফুননেসা দাতব্য চিকিৎসালয়ের চিকিৎসক ডাঃ মোঃ আব্দুর রবসহ অন্যরা বক্তব্য রাখেন।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত