ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মেহেরপুরে নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে অনুদানের চেক বিতরণ


রাজু হোসেন, মেহেরপুর photo রাজু হোসেন, মেহেরপুর
প্রকাশিত: ১৫-৯-২০২৫ দুপুর ৩:২০

মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সোমবার (১৫ সেপ্টেম্বর) জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে নিবন্ধিত সাধারণ স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মেহেরপুরের উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয়ের মোঃ আশাদুল ইসলামের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল সালাম।

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন যে, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এবং একটি উন্নত সমাজ গঠনে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বিশেষভাবে বাল্যবিবাহ, মাদক প্রতিরোধ এবং আত্মহত্যার প্রবণতা রোধে বেশি বেশি কার্যক্রম পরিচালনা করার আহ্বান জানান। স্কুল, কলেজ ও পাড়া-মহল্লায় উঠান বৈঠকের আয়োজন করে মানুষকে সচেতন করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন। তিনি আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে তাদের কার্যক্রমের প্রতিবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেওয়ার জন্য অনুরোধ করেন।

অনুষ্ঠানে উপ-পরিচালক মোঃ আশাদুল ইসলাম বলেন, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ প্রতিবছর মাঠ পর্যায়ের সংগঠনগুলোকে অনুদান দিয়ে থাকে। তিনি বলেন, মেহেরপুরে আত্মহত্যার প্রবণতা অন্য জেলার তুলনায় বেশি। এ বিষয়ে কাজ করার জন্য এবং কাউন্সেলিংয়ের মাধ্যমে আত্মহত্যাপ্রবণ মানুষকে রক্ষা করার জন্য তিনি সংগঠনগুলোকে বিশেষ অনুরোধ জানান। তিনি আশা প্রকাশ করেন যে, তাদের এই প্রচেষ্টা একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে সহায়ক হবে।

অনুষ্ঠানে মেহেরপুরের ২০টি নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংগঠনকে ২৭,৬০০ টাকা করে মোট ৫,৫২,০০০ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, কাজী আবুল মনসুর (রেজিঃ), মোঃ সোহেল মাহমুদ, মোঃ আনিসুর রহমান, মোঃ আরশাদ আলীসহ জেলার বিশটি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ