ভ্যান চালকদের বাৎসরিক পৌর ট্যাক্স পরিশোধ করলেন মানবতার ফেরিওয়ালা আলহাজ্ব আনোয়ার খান
কুষ্টিয়ার খোকসা উপজেলায় খেটে খাওয়া দিনমজুর ও ভ্যান চালকদের এক বছরের পৌর ট্যাক্স নিজ অর্থায়নে পরিশোধ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের এমপি পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আনোয়ার খান। তার এই ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
ভ্যানচালকদের অসহায়তা ও আর্থিক দুরবস্থা নিজের চোখে দেখে, সরাসরি তাদের কাছে গিয়ে তাদের দুঃখ-দুর্দশার কথা শুনে এ সিদ্ধান্ত নেন আনোয়ার খান। তিনি বলেন, “আল্লাহ আমাকে যা দিয়েছেন, তার মধ্যে গরিবদের হক রয়েছে। আমি শুধু সেই হক আদায় করছি। এগুলো প্রচারের জন্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্যই কাজ করছি।”
এর আগেও তিনি গরিব মেয়েদের বিয়ের ব্যবস্থা, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘর পুনর্নির্মাণ, বন্যার্ত পরিবারকে সহায়তা, বেকারদের কর্মসংস্থান, হাসপাতালের মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়ানোসহ অসংখ্য মানবিক কার্যক্রমে নিজেকে নিয়োজিত রেখেছেন।
খোকসা-কুমারখালীর সাধারণ মানুষ তাকে ভালোবেসে ‘মানবতার ফেরিওয়ালা’ উপাধি দিয়েছেন। তার কাজের ধারা অনেকটা হযরত ওমর (র.)-এর আদর্শকে অনুসরণ করে বলে মনে করেন স্থানীয়রা।
জনগণের কণ্ঠে আনোয়ার খান স্থানীয় এক ভ্যানচালক বলেন, “আমরা ট্যাক্স দিতে পারতাম না। এখন ওনার জন্য আমাদের সে চিন্তা নেই। উনি আমাদের পাশে দাঁড়িয়েছেন, কোনো ছবি তুলতে আসেননি, শুধু শুনেছেন আর কাজ করেছেন।”
আরেকজন দিনমজুর বলেন, “খান সাহেবের মতো মানুষ এখনকার দিনে বিরল। উনি নেতা হতে চান না, সেবক হতে চান।” রাজনীতিতে প্রবেশ জনসেবার ধারাবাহিকতায়
ইসলামী আন্দোলন বাংলাদেশের খোকসা উপজেলা সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করা আনোয়ার খান, জনগণের অনুরোধ ও দলে আস্থাভাজন হিসেবে এবার জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদে প্রার্থী হয়েছেন।
দলের প্রতীক হাতপাখা নিয়ে কুষ্টিয়া-৪ আসনে তার জনপ্রিয়তা দিনে দিনে বাড়ছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের কাছে তিনি একজন আস্থাভাজন মানুষে পরিণত হয়েছেন।
আনোয়ার খান বলেন, “নেতা হওয়ার বিন্দুমাত্র ইচ্ছা নেই। আমি মানুষের সেবক হতে চাই। হযরত ওমরের মতো নিরবে নিভৃতে কাজ করে যেতে চাই।”
দীর্ঘদিনের সমাজসেবী ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নেতৃস্থানীয় ব্যক্তি কুষ্টিয়া-৪ আসনের এমপি পদপ্রার্থী (হাতপাখা প্রতীক) মানবিক ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী সর্বস্তরের মানুষের নিকট আস্থাভাজন আলহাজ্ব আনোয়ার খানের এমন মানবিক উদ্যোগ শুধু একটি দান নয়, বরং একটি সমাজ গঠনের ইঙ্গিত দেয়। যেখানে নেতা নয়, সেবক হওয়াই বড় গুণ। রাজনীতির মাঠে এমন মানবিক নেতৃত্বের উদাহরণ দেশে বিরল।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা