মানিকগঞ্জে শিক্ষার্থীকে শ্লীলতাহানির চেষ্টা: আটক ৫
মানিকগঞ্জের শিবালয়ে দশম শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির চেষ্টাকালে পাঁচ বখাটেকে পিটিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা। রবিবার বিকেলের দিকে উপজেলার ষাইট ঘর তেওতা বটতলা মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্য়াতন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এঘটনায় আটককৃতরা হলেন- উপজেলার তেওতা ইউনিয়নের সাতুরিয়া গ্রামের পান্নু শেখের ছেলে ইমরান শেখ, একই এলাকার আলী চাঁনের ছেলে আশিক খাঁ, পার্শ্ববর্তী চরধুবলীয়া গ্রামের মৃত বিষা খাঁর ছেলে শিপন খাঁ, পয়লা গ্রামের তোতা শেখের ছেলে ইয়াছিন শেখ এবং ভাঙ্গাবাড়ি এলাকার মৃত আজাহার আলীর ছেলে ফরিদ শেখ।
পুলিশ জানায়, ভুক্তভোগী ওই শিক্ষার্থী একটি বিদ্যালয়ে দশম শ্রেণীতে পড়াশোনা করেন। রবিবার বিকালের দিকে সে স্কুল থেকে তার বান্ধবীর সাথে ফিরে ফিরছিল। পথিমধ্যে আরিচা-জাফরগঞ্জ সড়কের ষাইট ঘর তেওতা আবুলের বটতলা মোড় এলাকায় ইমরান, আশিক, শিপন, ইয়াসিন এবং ফরিদ নামের পাঁচজন বখাটে ওই ছাত্রীকে গতিরোধ করে তার সাথে শ্লীলতাহানির চেষ্টা করে। এ ঘটনা দেখে স্থানীয় লোকজন ওই বখাটেদের আটক করে মারধর করে। পরে থানায় খবর দিলে পুলিশ তাদেরকে থানায় নিয়ে যায়।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, আটক পাঁচ বখাটের বিরুদ্ধে নারী ও শিশু নির্য়াতন দমন আইনে মামলা রুজু হয়েছে। তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার