ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

পিছিয়ে গেল তালহার অস্ট্রেলিয়া সফর, কারণ কী


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫-৯-২০২৫ দুপুর ৪:১২

জাতীয় দলের হয়ে ক্যারিয়ার দীর্ঘ হয়নি তালহা জুবায়েরের। ইনজুরি বাধায় অল্প সময়েই শেষ হয়ে যায় ক্যারিয়ার। তবে ক্রিকেট থেকে অবসরের পর কোচিংয়ে মনোনিবেশ হয় তালহার। নিজেকে প্রমাণ করছেন প্রতিনিয়ত। ঘরোয়া ক্রিকেট কোচিংয়ের নিয়মিত মুখ এখন তালহা।

অনূর্ধ্ব-১৯, বাংলাদেশ নারী দল, এ দল কিংবা বাংলাদেশ টাইগার্স সবখানেই কাজ করেছেন তালহা। এ ছাড়া বিপিএল, ডিপিএলসহ বাকি লিগগুলোতেও দেখা যায় তাকে। গেল মাসে জানা গিয়েছিল তালহার দেশের বাইরে কাজ করার কথা। চলতি সেপ্টেম্বরের মাঝের এই সময়ে অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল তালহার। 

নিদিষ্ট করে তারিখ বললে আজ (১৫ সেপ্টেম্বর) তালহার যাওয়ার কথা ছিল। তবে মিরপুরে আজ থেকে আবার শুরু হয়েছে লেভেল থ্রি কোচিং কোর্স। সেখানে আবার কোর্স করছেন তালহাও। যে কারণে সপ্তাহখানেক পিছিয়ে গেল তালহার অস্ট্রেলিয়া সফর।

এদিকে অস্ট্রেলিয়া গিয়ে পার্থে অবস্থান করবেন তালহা। এরপর ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট এসোসিয়েশনের হয়ে কাজ করবেন তিনি। সবমিলিয়ে ১ মাস কাজ করার কথা রয়েছে তালহার। বিসিবি থেকে আগেই পেয়েছিলেন সবুজ সংকেত। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বিষয়টি নিয়ে খোঁজ রেখেছেন।

এমএসএম / এমএসএম

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি