ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

কত রান করলে আফগানিস্তানের বিপক্ষে জিতবে বাংলাদেশ, জানালেন কোচ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬-৯-২০২৫ দুপুর ১০:৪৭

এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ার আগে টানা তিন টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ দল। তবে এশিয়া কাপে কঠিন পরীক্ষার সামনে টাইগাররা। সুপার ফোরে যেতে চাইলে আফগানিস্তানকে হারাতেই হবে। আর সেক্ষেত্রে ব্যাটারদের পাশাপাশি বোলারদের নিয়ে তাই আত্মবিশ্বাসী স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ।
আফগানিস্তানের বিরুদ্ধে জিততে চাইলে কত রান করা উচিৎ প্রশ্নের জবাবে মুশতাক বলেন, 'দারুণ প্রশ্ন করেছেন। আমাকে আরও একটু প্রশ্ন করুন। বাংলাদেশ টানা তিনটি সিরিজ জিতেছে। আমরা কন্ডিশন ও পরিস্থিতি জানি। বোর্ডে রান থাকলে বোলাররা সেটা ডিফেন্ড করতে পারবে। আমরা বিশ্বাস করি, ১৬০-১৭০ রান করলে আমাদের ঐ বোলিং ইউনিট আছে।'
রশিদ খানদের স্পিনকেই বড় চ্যালেঞ্জ মনে করছেন মুশতাক, 'বড় চ্যালেঞ্জ ওদের স্পিন ডিপার্টমেন্ট। বিশেষ করে মাঝখানের ওভারগুলোতে। যদি এটা সামলাতে পারি, ভালো একটা রান জড়ো করতে পারি, ওদের চ্যালেঞ্জে ফেলতে পারব। আমাদের বোলিংও কিন্তু খুব ভালো। মিডল ওভার নিয়েই আমার চিন্তা।'
আফগানিস্তানের অভিজ্ঞতা কথা স্মরণ করিয়ে দেন মুশতাক বলেন, 'আফগানিস্তানের ক্রিকেটাররা প্রচুর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলছে। মনে রাখবেন, আপনি একটা ব্যাট কিনতে পারবেন কিন্তু অভিজ্ঞতা কিনতে পারবেন না। অভিজ্ঞতা আসে খেলার মাধ্যমে। তারা প্রচুর লিগ খেলে। বাংলাদেশও ভালো খেলছে, হোম সিরিজ বা কান্ট্রি টু কান্ট্রি।'
বাংলাদেশের যেকোনো দলকে চ্যালেঞ্জ জানানোর ক্ষমতা আছে বলেও জানান মুশতাক, 'আইসিসি বা এসিসি ইভেন্টে আমাদের উন্নতি করতে হবে। এখানেই আমরা মনোযোগ দিচ্ছি। বিশ্বাস করি, বাংলাদেশের সামর্থ্য আছে যেকোনো দলকে চ্যালেঞ্জ করার। ব্যাটিংয়ে, বোলিংয়েও। ফ্রিলি খেললে তারা যেকোনো দলকে চ্যালেঞ্জ দিবে।'

 

Aminur / Aminur

জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি