মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক হলেন ভূরুঙ্গামারীর মেহেদী হাসান মিঠু
দেশের ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক নির্বাচিত হয়েছেন কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সন্তান মেহেদী হাসান মিঠু। গত ১৩ সেপ্টেম্বর ২০২৫, মোহামেডান স্পোর্টিং ক্লাবের বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০২৫-২০২৬ মৌসুমের জন্য অধিনায়ক হিসেবে তার নাম ঘোষণা করা হয়। তার এই প্রাপ্তির খবর শুনে এলাকাবাসীর মাঝে আনন্দের বন্যা বয়ে গেছে এবং ভূরুঙ্গামারী উপজেলার সর্বস্তরের জনসাধারণ তাকে অভিনন্দন জানিয়েছেন।
মেহেদী হাসান মিঠু ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের কামাত আঙ্গারিয়া গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী বজলার রহমানের পুত্র। ছোটবেলা থেকেই মিঠু ভূরুঙ্গামারী ফুটবল একাডেমির সঙ্গে জড়িত ছিলেন এবং ভূরুঙ্গামারী পাইলট হাই স্কুল মাঠে নিয়মিত ফুটবল খেলতেন। তিনি ২০১৩ সালের ৫ই জানুয়ারি বাংলাদেশ সেনাবাহিনীর খেলোয়াড় কোটায় সৈনিক পদে যোগদান করেন। মিঠু বাংলাদেশ জাতীয় দলের হয়ে ২০২১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত নিয়মিত খেলেছেন এবং জাতীয় দলের হয়ে নেপাল, ভুটান, মালদ্বীপ ও ভারতে বিদেশের মাটিতে খেলেছেন। ভূরুঙ্গামারী উপজেলার প্রাক্তন খেলোয়াড়রা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, মেহেদী হাসান মিঠু ভূরুঙ্গামারীর কৃতি ফুটবলার হিসেবে তাদের গর্ব। তারা আরও বলেন, তার এই প্রাপ্তি তরুণ প্রজন্মের ফুটবলারদের অনুপ্রাণিত করবে।
এমএসএম / এমএসএম
অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
বাংলাদেশ ম্যাচের একাদশ ঘোষণা করল অস্ট্রেলিয়া
১৫ বছর বয়সেই পাঁচ ব্র্যান্ডের চুক্তি, সূর্যবংশীর মোট সম্পদের পরিমাণ কত?
আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনের সিদ্ধান্তে সহযোগী দেশগুলোর অসন্তোষ
বাবাকে শেষ বিদায় জানালেন মেসি
বিশ্বাসভঙ্গ : বার্সা ছাড়ার পেছনের চাঞ্চল্যকর ঘটনা ফাঁস করলেন রোনালদো
বাংলাদেশের মাটিতে ভারতের সিরিজ নিয়ে নতুন শঙ্কা
মেসির বাবা হোর্হে আর নেই
ইনিংস ব্যবধানে হারের পর সিমন্স বললেন,‘হতাশাজনক’
‘সম্ভবত এটাই শেষ, আরেকটি বিশ্বকাপ খেলার সামর্থ্য নেই’
বিসিবিতে বহাল তবিয়তে পাপনের মদদপুষ্ট দুর্নীতির বরপুত্র প্রধান নির্বাহী সুজন
মেসির রেকর্ড গোলের ম্যাচে বড় জয় মায়ামির