কিশোরগঞ্জে রাস্তাকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে আহত
কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই ইউনিয়নের পাতালজান এলাকায় একটি রাস্তাকে কেন্দ্র করে বৌলাই ইউনিয়ন কৃষক লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বাবুল মিয়া (৩৫) নামে একজনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। আহত বাবুল মিয়া পাতালজান এলাকার চন্নু মিয়ার ছেলে। এ বিষয়ে বাবুল মিয়ার ভাই ছাদির মিয়া বাদী হয়ে একই এলাকার কাঞ্চন মিয়ার ছেলে নাহিদ (২২) ও অলি মাহমুদের ছেলে মিজানের (৩৩) নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৪ জনকে আসামি করে কিশোরগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমল গ্রহণকারী আদালতে মামলা দায়ের করেছেন (মামলা নং-২৯২/২১)।
মামলার বিবরণে জানা যায়, অভিযুক্ত ব্যক্তিদের সাথে এলাকার একটি রাস্তা নিয়ে বাবুল মিয়ার চাচাতো ভাই রমজান মিয়ার পূর্ব বিরোধ চলে আসছে। ওই রাস্তা নিয়ে ইতোমধ্যে আদালতে মামলা চলমান রয়েছে। মামলা দায়েরের পর থেকে অভিযুক্তরা বিভিন্ন সময় রাস্তা বন্ধ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সেই সাথে রাস্তা দিয়ে চলাচলে বাধা সৃষ্টি করে খুন-জখমের হুমকি প্রদান করে আসছিল। এরই জেরে গত ১৫ সেপ্টেম্বর বুধবার সকালে কিশোরগঞ্জ পৌর শহরের জাহাঙ্গীর মোড় এলাকায় ইউনিভার্সেল সিনেমা হলের সামনে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র ও লাঠি নিয়ে বাবুল মিয়ার ওপর অভিযুক্ত নাহিদ ও মিজানসহ অজ্ঞাতনামা কয়েকজন হামলা চালায়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান।
মামলায় আরো বলা হয়, বাবুল মিয়া একটি বেসরকারি প্রতিষ্ঠানে পণ্য সরবরাহের কাজ করতেন। হামলার সময় ভুক্তভোগীর কাছে থাকা ৮৫ হাজার টাকা ছিনিয়ে নেয়ারও অভিযোগ উঠেছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার পাওয়ার আশা বাবুল মিয়ার।
অভিযুক্ত নাহিদের সাথে যোগযোগ করার চেষ্টা করা হলে তাকে না পেয়ে মিজানের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত