সাঘাটায় সেনা অভিযানে অবৈধ বালু উত্তোলনকারী আটক ১ জন
গাইবান্ধার সাঘাটা উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার উত্তর সাথালিয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এসময় কচুয়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে সবুজ মিয়া (৪২) কে আটক করে সেনা সদস্যরা। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতে সহকারী কমিশনার (ভূমি) তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করেন। জরিমানা দিতে ব্যর্থ হলে তাকে তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদালত রায় দেন।
অভিযানকালে তিনটি ট্রাক (ট্রলি) ও একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এ এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন চলছিল। এর ফলে গ্রামীণ সড়ক ভেঙে গেছে, চলাচল দুর্বিষহ হয়ে উঠেছে এবং ফসলি জমি ও নদীর তীর হুমকির মুখে পড়েছে। প্রতিদিন ট্রাক-ট্রলির দৌরাত্ম্যে সাধারণ মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।
সাঘাটা অস্থায়ী সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ক্যাপ্টেন মো. তামিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানের খবর ছড়িয়ে পড়লে এলাকায় স্বস্তি ফিরে আসে এবং সাধারণ মানুষ সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানায়।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ