ধামরাইয়ে হেরোইনসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
ঢাকার ধামরাইয়ে হেরোইনসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ) সকালে ধামরাই থানায় সংবাদ সম্মেলন করে এসব তথ্য নিশ্চিত করেন ওসি মনিরুল ইসলাম। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৩১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়,যার মূল্য ৩১ লাখ টাকা।
গ্রেপ্তাররা হলেন- চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গার মালবাগডাঙ্গা এলাকার মোঃ শরীফ (২৯), টাঙ্গাইলের নাগরপুরের সিংদাইরের মোছাঃ শাহিদা আক্তার (২৯) ও মিন্টু হোসেন (২৯)।
পুলিশ বলেছে,গ্রেপ্তাররা ভারত থেকে হেরোইন এনে ধামরাই থানা এলাকায় খুচরা বিক্রির জন্য এসেছিল।সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকালে ধামরাই থানা পুলিশ কালামপুর বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ শরীফকে গ্রেফতার করে।এসময় তার দেহ তল্লাশি করে ২শ গ্রাম হেরোইন পাওয়া যায়, যার বাজার মূল্য আনুমানিক ২০ লক্ষ টাকা। অপর এক অভিযানে ঢুলিভিটা এলাকায় থেকে মাদক ব্যবসায়ী শাহিদা আক্তার ও মিন্টু হোসেনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে আরো ১১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১১ লক্ষ টাকা।
এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, বিশেষ অভিযান উপলক্ষে একাধিক টিম বর্তমানে মাঠে কাজ করছে। গতকাল এসআই রহমান কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট ডিউটি পালন কালে ওই এলাকায় মাদক বিক্রি করতে আসা মোঃ শরিফ হোসেনকে ২০০ গ্রাম মাদকসহ গ্রেপ্তার করা হয়। এছাড়া টাঙ্গাইলের নাগরপুর থেকে হেরোইন বিক্রি করতে আসা অপর দুইজনকে ১১০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।
এমএসএম / এমএসএম
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা