ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

খেলার মাঠ দখলমুক্ত ও সংস্কারের দাবিতে সংবাদ সম্মেলন


আলআমিন ভূঁইয়া, চাঁদপুর photo আলআমিন ভূঁইয়া, চাঁদপুর
প্রকাশিত: ১৭-৯-২০২৫ দুপুর ৩:৪০

চাঁদপুর শহরের প্রধান খেলার মাঠগুলো দখলমুক্ত ও খেলাধুলার উপযোগী করে সংস্কারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে রাজনৈতিক ফেলোবৃন্দ ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল।

সংবাদ সম্মেলনে বক্তারা মাঠগুলো অবিলম্বে দখলমুক্ত করার পাশাপাশি সংস্কার, পুনর্নির্মাণ এবং সুষ্ঠু ব্যবস্থাপনার আওতায় আনার দাবি জানান।

তারা বলেন, শহরের হাসান আলী স্কুল মাঠ, সরকারি কলেজ মাঠ এবং আউটার স্টেডিয়াম দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা, দখল ও অযত্নে পড়ে আছে। ফলে এসব মাঠে খেলাধুলা কার্যত বন্ধ হয়ে গেছে। তরুণরা মাঠের অভাবে ক্রীড়া থেকে দূরে সরে গিয়ে মাদকাসক্তি ও অপরাধ প্রবণতায় জড়িয়ে পড়ছে, যা সমাজের জন্য গুরুতর হুমকি তৈরি করছে।

সম্মেলনে জানানো হয়, মাঠগুলো দখলমুক্ত ও সংস্কার করা গেলে অন্তত পাঁচ হাজার তরুণকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা সম্ভব হবে। এতে তারা সুস্থ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠবে। এজন্য মাঠ ব্যবস্থাপনার জন্য একটি স্বচ্ছ ও কার্যকর কমিটি গঠনের দাবি জানান বক্তারা।

বক্তারা আরো বলেন, মাঠ রক্ষার আন্দোলনকে রাজনৈতিক দলগুলোর যৌথ উদ্যোগে পরিচালনা করা হচ্ছে।

বিএনপি, গণঅধিকার পরিষদ ও যুবশক্তি (এনসিপি) জনগণের স্বার্থে একসঙ্গে এ কর্মসূচিতে অংশ নিচ্ছে, যা রাজনৈতিক ঐক্যের একটি ইতিবাচক দৃষ্টান্ত। তারা আশা প্রকাশ করেন রাজনৈতিক মতভেদ ভুলে সামাজিক সংকট নিরসনে সকল দলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ফেলো ও গণঅধিকার পরিষদ, ছাত্রদল এবং যুবশক্তি (এনসিপি)-এর নেতৃবৃন্দ। 

উপস্থিত ছিলেন যুবশক্তি (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ইসরাত জাহান বিন্দু, সংগঠক আব্দুল্লাহ আল রেদোয়ান, প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, সাধারণ সম্পাদক কাদের পলাশ, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ফেলো সভাপতি মোঃ মনির চৌধুরী, গণঅধিকার পরিষদের সদস্য সচিব মোঃ মাহমুদুল হাসান, সাবেক আহ্বায়ক ছাত্রদল (চাঁদপুর পৌর) মোঃ মামুন খান, চাঁদপুর সদর উপজেলা ছাত্রদল সভাপতি জিসান আহমেদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

সংবাদ সম্মেলনে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে সুস্থ ধারার খেলাধুলায় ফিরিয়ে আনতে হলে মাঠ দখলমুক্ত ও সংস্কারের বিকল্প নেই। তারা এ বিষয়ে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার

বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র‌্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার

মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ

স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের

ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা

অভয়নগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

রায়গঞ্জে বাড়িতে ঢুকে মায়ের মাথায় ছুরির আঘাত, বাঁচাতে গিয়ে মেয়েও আহত

কুড়িগ্রামে প্রশাসনের তৎপরতায় সারের সরবরাহ স্বাভাবিক পর্যায়ে, কৃষকদের মাঝে উদ্বেগ কমেছে

জয়পুরহাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

টঙ্গীতে ডাকাতির প্রস্তুতির মামলায় ৩ জন গ্রেফতার

ডেঙ্গু রোগীর চাপ ময়মনসিংহ মেডিকেলে, বারান্দায় চলছে চিকিৎসা ৫ মাসে ভর্তি ১,৮৪৭