তজুমদ্দিনে ডিবির অভিযানে দুই ইয়াবা ব্যবসায়ী আটক
ভোলার তজুমদ্দিনে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ইয়াবার চালানসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে। পরে আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলাহাজতে প্রেরণ করা হয়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মো. আলী ফরাজী বাড়ির দরজায় সৈয়দ রেজাউল করিম হাফিজিয়া মাদ্রাসার উত্তর-পূর্ব কোণে পাকা রাস্তার ওপর সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন ভোলা জেলা গোয়েন্দা শাখার এসআই মো. আসাদুজ্জামান খান। এ সময় শম্ভুপুর ৯নং ওয়ার্ডের কোড়ালমারা গ্রামের মো. হারুন মিঝির ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. রাকিব মিঝি (২৫) ও একই এলাকার নুরুজ্জামান ফরাজীর ছেলে মো. শাহাবুদ্দিনকে (২৮) ১৮০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে ডিবি পুলিশ বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে (মামলা নং ০৫)।
এ বিষয়ে জানতে চাইলে তজুমদ্দিন থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন বলেন, জেলা গোয়েন্দা অফিসার অভিযান চালিয়ে মাদকসহ দুই চিহ্নিত ব্যবসায়ীকে আটক করেন। পরে থানায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ডিবির কাছে আসামিদের হস্তান্তর করলে তারা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে।
এমএসএম / জামান
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন