ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে চুরি হওয়া দুই মোটর সাইকেল উদ্ধার, গ্রেপ্তার-৪


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ১৭-৯-২০২৫ দুপুর ৩:৪৩

ঢাকার ধামরাইয়ে লক ভেঙে কৌশলে চুরি করা দুটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।বুধবার (১৭ সেপ্টেম্বর) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মোঃ কাউসার সুলতান। এর আগে গত ৩০ আগস্ট উপজেলার কুল্লা ইউনিয়নের জয়পুরা আনোয়ার শপিং কমপ্লেক্সের পার্কিং থেকে মোটরসাইকেল দুটি চুরির ঘটনা ঘটে।
এ ঘটনায় গত ১৪ সেপ্টেম্বর ধামরাই থানায় একটি মামলা (নম্বর- ১৮) করেন মোঃ আনছের আলী নামে এক ভুক্তভোগী। আনছের আলী কুল্লা ইউনিয়নের লাড়ুয়াকুণ্ডু এলাকার বাসিন্দা।

গ্রেপ্তাররা হলেন- রাজবাড়ি জেলার পাংশা থানার জীবননগর এলাকার মোঃ ইমরান মিয়া (২৫), একই জেলার কালুখালী থানার কালীনগর এলাকার মোঃ বিপুল শেখ (৩০) ও পাংশা থানার শরীশা খালপাড়া এলাকার মোঃ জাহাঙ্গীর জাহান বনি (২৫) ও বাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার পাহাড়িয়াকান্দি এলাকার মোঃ আল-আমিন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র আইন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

মামলার এজাহার ও পুলিশের বিবরণে জানা যায়, গত ৩০ আগস্ট সন্ধ্যার দিকে ভুক্তভোগী তার ম্যাট কালো রংয়ের ১৫৫ সিসির প্রায় ২ লাখ টাকা মূল্যের একটি সুজুকি মোটরসাইকেল ও তার মামার ১৫৫ সিসির প্রায় ৫ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের ইয়ামাহা জিকএক্সআর মোটরসাইকেল ধামরাইয়ের জয়পুরার আনোয়ার শপিং কমপ্লেক্সের পার্কিংয়ে লক করে রেখে যান। সেদিনই রাত ১১টার দিকে সেখানে এসে তিনি প্রায় ৭ লক্ষ ৪৬ হাজার টাকা মূল্যের ওই দুই মোটরসাইকেল উধাও দেখেন। ভুক্তভোগীর ধারণা হয়, কৌশলে তাদের মোটরসাইকেল দুটি চুরি হয়েছে। এ ঘটনায় তিনি ধামরাই থানায় লিখিত অভিযোগ দেন।

এ অভিযোগের পরিপ্রেক্ষিতে ধামরাই থানা পুলিশের উপপরিদর্শক-এসআই মোঃ কাউসার সুলতান মোটরসাইকেল উদ্ধার ও আসামি গ্রেপ্তারে অভিযানে নামেন। গত ১৪ সেপ্টেম্বর প্রথমে আসামি ইমরানের কাছ থেকে একটি ও পরে কুষ্টিয়ায় আসামি বনি ও বিপুলের হেফাজত থেকে অপর মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এ সময় তাদের গ্রেপ্তার করা হয়। পরে গত ১৫ সেপ্টেম্বর তাদের আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন করা হয়। গত ১৬ সেপ্টেম্বর তাদের রিমান্ড শেষে আজ ১৭ সেপ্টেম্বর তাদের আদালতে পাঠানো হয়েছে।
তাদের দেওয়া তথ্যে গতকাল রাতে অপর আসামি ইমরানকে গ্রেপ্তার করা হয়। তাকে আগামীকাল আদালতে পাঠানো হবে।
ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মোঃ কাউসার সুলতান বলেন, চুরির ঘটনায় অভিযোগ পেয়ে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়। একপর্যায়ে রাজবাড়ি জেলায় অভিযান চালিয়ে প্রথমে একটি মোটরসাইকেল ও পরে কুষ্টিয়া জেলায় অভিযান চালিয়ে অপর মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ সময় তিনজন আসামি গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যে আরও একজন আসামিকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, চুরিসহ যে কোনো ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশ তৎপর রয়েছে। এ ধরনের আসামিদের গ্রেপ্তারে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার