ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

টুঙ্গিপাড়ায় রূপালী লাইফ ইনসিওরেন্সের গ্রাহক পরিবারকে মৃত্যুদাবী প্রদান ও উন্নয়ন সভা অনুষ্ঠিত


বিএম শামিম, টুঙ্গিপাড়া photo বিএম শামিম, টুঙ্গিপাড়া
প্রকাশিত: ১৭-৯-২০২৫ দুপুর ৪:৩০

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রূপালী লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড (ইসলামী শরীয়াহ্ মোতাবেক পরিচালিত) আয়োজিত গ্রাহক পরিবারকে মৃত্যুদাবী প্রদান ও উন্নয়ন সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় টুঙ্গিপাড়া মডেল সার্ভিস সেল অফিস প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রূপালী লাইফ ইনসিওরেন্স কোম্পানির জেনারেল ম্যানেজার ও টুঙ্গীপাড়া মডেল সার্ভিস সেল অফিস ইনচার্জ মো: রাকিবুজ্জামান শেখ। বিশেষ অতিথি ছিলেন ডেপুটি জেনারেল ম্যানেজার ও মাটিভাংগা এজেন্সি অফিস ইনচার্জ শরিফুল হক। এছাড়া এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হামিম শেখ ও শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন একাউন্টস অফিসার মোঃ আলী আনছার।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ রাকিবুজ্জামান শেখ বলেন,
“রূপালী লাইফ সর্বদাই গ্রাহকের আস্থা ও আমানত রক্ষায় অঙ্গীকারবদ্ধ। আজ আমরা একজন গ্রাহকের মৃত্যুদাবীর অর্থ দ্রুততম সময়ে হস্তান্তর করতে পেরে আনন্দিত। রূপালী লাইফে সঞ্চয় করলে নিজের ও পরিবারের ভবিষ্যৎ জীবন নিরাপদ করা সম্ভব।”

অনুষ্ঠানে জানানো হয়, ২০২০ সালে টুঙ্গিপাড়ার বাসিন্দা হেনা বেগম মাসিক ৫০০ টাকা কিস্তিতে জীবন বীমা একাউন্ট চালু করেন। দীর্ঘদিন নিয়মিত কিস্তি জমা দিয়ে তিনি ২২,০০০ টাকা সঞ্চয় করেন। কিন্তু ২০২৪ সালের অক্টোবরে সড়ক দুর্ঘটনায় তার মর্মান্তিক মৃত্যু হয়। পরে তার স্বামী ও মনোনীত নমিনি আনিচুর রহমান চুন্নুকে মূল জমা ২২,০০০ টাকা ও লাভসহ মোট ৮১,৪০০ টাকা প্রদান করে রূপালী লাইফ ইনসিওরেন্স কোম্পানি।

বক্তারা রূপালী লাইফ ইনসিওরেন্সকে জনগণের আস্থার প্রতীক হিসেবে উল্লেখ করে সঞ্চয় ও বীমার মাধ্যমে ভবিষ্যৎ সুরক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত