শালিখায় গ্রীষ্মকালীন ক্রিড়া প্রতিযোগিতার উদ্বোধন
মাগুরার শালিখায় ৫২ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা (খ অঞ্চলের) গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হয়েছে।
বুধবার (১৭সেপ্টেম্বর) জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা সমিতি (খ অঞ্চল) শালিখার আয়োজনে, উপজেলার আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও ও কারিগরি শিক্ষা সমিতি শালিখা উপজেলার (খ অঞ্চলের) সেক্রেটারি ও কোটবাগ মাদ্রাসা সুপার মোঃ আবু দাউদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন, শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বনি আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শালিখা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী শফিউল আলম, শালিখা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুন্সি আনিসুর রহমান মিল্টন, সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মুন্সি মনিরুজ্জামান চকলেট, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ শাহিনুর রহমান, আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ আলী আহসানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন ও অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রী।
এবার প্রতিযোগিতায় ফুটবল, হ্যান্ডবল,সাঁতার, কাবাডি, দাবা এই পাঁচটি ইভেন্টে ৪০০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করছে।
এমএসএম / এমএসএম
কেরুজ কমপ্লেক্সে সর্বকালের রেকর্ড মুনাফা : কমেছে চিনিকলের লোকসান
মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা
নির্মানাধীন ড্রেনে ময়লার স্তূপ,পানি নিষ্কাশনে বড় বাধা
নজরুল পদক- ২০২৬, পেলেন ভূরুংগামারীর কৃতী সন্তান কবি আবদুল হাই শিকদার
নওগাঁয় মেয়ে সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
পেকুয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার
কুড়িগ্রামে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ
ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল